আন্তর্জাতিক

Bangladesh Election: ২৬-এর এপ্রিলে হবে না বাংলাদেশের নির্বাচন! মার্কিন বিদেশসচিবকে কী জানালেন ইউনূস?

Bangladesh’s Chief Adviser Muhammad Yunus hinted that the general election might be held in January 2026 instead of April.

Truth Of Bengal: আগামী বছরে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে (Bangladesh Election)। সোমবার সন্ধ্যায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও, মহম্মদ ইউনূসের ফোনোলাপের পর এ কথা জানান হয়েছে। ফোনের কথোপকথনে বাংলাদেশে আসন্ন নির্বাচন, অর্থনৈতিক সম্পর্ক, নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

[আরও পড়ুন: Road Accident: রাতের অন্ধকারে প্রাণ কাড়ল সড়ক দুর্ঘটনা, পিকআপ-ডাম্পার সংঘর্ষে মৃত ২]

ইউনূস জানিয়েছেন, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারী মাসে নির্বাচন হতে পারে। এর আগে অবশ্য ইউনূস নিজে ঘোষণা করেছিলেন, ২৬ সালের এপ্রিলে নির্বাচন হবে। বাংলাদেশের নির্বাচন সুষ্ঠ শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ৷ নির্বাচনের জন্য সবরকমের ব্যবস্থা নিচ্ছে ইউনূসের প্রশাসন। কিন্তু বিরোধীদের তরফে দাবি করা হয়েছিল, ২০২৬ সাল অনেক দেরী, চলতি বছরের ডিসেম্বরেই দেশে সাধারণ নির্বাচন হবে (Bangladesh Election)।

প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এবং মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও-র মধ্যে প্রায় ১৫ মিনিট কথা হয় দুজনের। ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে কথা হয় রুবিও-ইউনুসের মধ্যে। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন নিরলস পরিশ্রম করছে দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুনর্গঠিত করতে।

[আরও পড়ুন: Giant Crocodile: ফের পাথরপ্রতিমার পুকুর থেকে উদ্ধার বিশালাকার কুমির]

বাংলাদেশের তরুণেরা প্রথমবারের জন্য তারা ভোট দেবেন। ভোটের উৎসবে যোগ দেবেন। গত ২৬জুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস একটি কমিটি গড়ার কথা বলেছিলেন। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, এপ্রিল থেকে এগিয়ে জানুয়ারীতে নির্বাচনের ইঙ্গিত দিয়েছে ইউনূস। সেই মতো কবে নির্বাচন হয় সেই দিকে থাকবে সকলের নজর (Bangladesh Election)।

Related Articles