কলকাতারাজ্যের খবর
রাজ্যে আজই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ! বাদ গেল ৫৮ লক্ষ নাম
পশ্চিমবঙ্গের মোট ভোটার ছিলেন সাত কোটি ৬৬ লক্ষ।
Truth of Bengal: ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে ভোটার তালিকা। ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম প্রকাশিত হবে আজ। আজ বিকেল পাঁচটা নাগাদ সিইও মনোজ কুমার আগরওয়াল সাংবাদিক সম্মেলন করবেন। পশ্চিমবঙ্গের মোট ভোটার ছিলেন সাত কোটি ৬৬ লক্ষ। গত ডিসেম্বর মাসে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। যেখানে ৫৮ লক্ষের বেশি মানুষের নাম বাদ গিয়েছে।
শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগেই বিজ্ঞপ্তি জারি করেছিলেন নির্বাচন কমিশন। ধাপে ধাপে সেই তালিকা প্রকাশিত হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাঁকুড়া জেলা তে বাদ পড়েছে ১ লক্ষ ৩৫ হাজারের মতো নাম। নদীয়াতে সেই সংখ্যাটা 2 লক্ষ ৭০ হাজার এর মত। উত্তর কলকাতায় চার লক্ষের ওপর নাম্বার গিয়েছে। লজিক্যাল ডিসক্রেপেন্সি ও আনম্যাপড হিসাবে ৬০ লক্ষের ওপর ভোটারদের নাম বিচারকদের যাচাইয়ের আওতায় রয়েছে।






