দেশ

Bomb Threat: প্রেমে প্রত্যাখ্যানের জের, ১২ রাজ্যে বোমার হুমকি! গ্রেফাতার মহিলা ইঞ্জিনিয়ার

Bomb threat hoax by MNC woman engineer after love rejection

Truth Of Bengal: দেশজুড়ে চাঞ্চল্য ছড়াল এক বহুজাতিক সংস্থার মহিলা ইঞ্জিনিয়ারের কাণ্ডে। ১২টি রাজ্যে বোমার হুমকি পাঠানোর অভিযোগে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে। ধৃতের নাম রেনে জোশিলডা। পুলিশ সূত্রে জানা গেছে, গুজরাটের এক যুবক দিভজি প্রভাকরকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন জোশিলডা। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন দিভজি। এরপরই বদলার পরিকল্পনা করেন জোশিলডা(Bomb Threat)। একাধিক ভুয়ো ইমেল অ্যাকাউন্ট তৈরি করে ওই যুবকের নাম ব্যবহার করেন তিনি। তারপর সেইসব অ্যাকাউন্ট থেকে দেশের বিভিন্ন প্রান্তে বোমা হামলার হুমকি পাঠানো শুরু করেন।

[আরও পড়ুনঃ Palestine Crisis: ইরান ইজরায়েল সংঘাতের মাঝেই গাজায় ভয়াবহ হামলায় মৃত ২০]

পুলিশ জানিয়েছে, রেনে চেন্নাই থেকে রোবোটিক্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। দিভজিকে তিনি মনে মনে ভালোবাসতেন এবং তাঁকে বিয়ে করার স্বপ্ন দেখেছিলেন। ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন দিভিজ। তার পরেই দিভিজকে বদনাম করতে, তাঁর নামে বিভিন্ন ই-মেল আইডি তৈরি করেন রেনে। আর সেই আইডি থেকেই চলত এই বোমা হামলার হুমকি। (Bomb Threat)এই নিয়ে পুলিশের তরফে জানান হয়েছে, মোট ১২ টি হুমকি ইমেল পাঠিয়েছেন জোশিলডা, যার মধ্যে একটি গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও পাঠানো হয়েছিল।

FB POST: https://www.facebook.com/share/v/18BjEXXiJj/

আমেদাবাদ পুলিশের সাইবার শাখা তদন্তে নেমে হুমকি-ইমেল প্রেরকের অবস্থান শনাক্ত করে। এরপরই চেন্নাই থেকে তাঁকে গ্রেফতার করা হয়।আমেদাবাদের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) শরদ সিঙ্ঘল জানান, জোশিলডা বেশ কয়েকটি ভুয়ো ইমেল অ্যাকাউন্ট খোলেন, যার মধ্যে কিছু অ্যাকাউন্টে দিভজির নাম ব্যবহার করা হয়েছিল। তিনি আরও জানান, দিভজিকে বিয়ে করতে চেয়েছিলেন জোশিলডা, কিন্তু তাঁর কোনও চাহিদা পূরণ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে দিভজিকে ফাঁসানোর জন্য এই চক্রান্ত রচনা করেন(Bomb Threat)।বর্তমানে রেনে জোশিলডা দেশের একটি নামী বহুজাতিক সংস্থার উচ্চপদে কর্মরত ছিলেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কর্পোরেট জগতে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। সেইসঙ্গে দিভজিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Related Articles