আন্তর্জাতিক

Palestine Crisis: ইরান ইজরায়েল সংঘাতের মাঝেই গাজায় ভয়াবহ হামলায় মৃত ২০

তাদের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, ইজরায়েল এবং আমেরিকার সমর্থনে পরিচালিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর ত্রাণশিবির কার্যত এক একটি ‘মৃত্যুকূপ’।

Truth of Bengal: ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি সেনা। মঙ্গলবার (ভারতীয় সময়) ভোর থেকে একের পর এক ইজরায়েলি হামলায় অন্তত ৪৩ জন প্যালেস্টাইনবাসীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন শুধুমাত্র খাবার বা ত্রাণ সংগ্রহের চেষ্টায়।গাজার এই মানবিক সংকট এবং ত্রাণপ্রার্থীদের উপর নিশংস হামলার কড়া নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ। তাদের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, ইজরায়েল এবং আমেরিকার সমর্থনে পরিচালিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর ত্রাণশিবির কার্যত এক একটি ‘মৃত্যুকূপ’। রাষ্ট্রপুঞ্জের অভিযোগ, সাহায্যের নামে আসলে গাজার অসহায় মানুষদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই ত্রাণব্যবস্থা (Palestine Crisis)।

আরও পড়ুনঃ Kiara Advani: এবার মীনা কুমারীর বায়োপিকে কিয়ারা, সন্তান জন্মের পরেই ওয়ার্ক মোডে অভিনেত্রী

গত ২৭ মে থেকে গাজায় ত্রাণ বণ্টন শুরু করেছে জিএইচএফ। সেই সময় থেকে এখনও পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০০ জন, আহত প্রায় হাজারখানেক। গাজার স্বাস্থ্য দফতরের দাবি, অধিকাংশ মৃত্যুই ঘটেছে ইজরায়েলি সেনার গুলিতে। বিতরণ কেন্দ্রগুলিতে ভিড় সামলাতে গিয়ে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। গাজায় দীর্ঘদিন ধরে ইজরায়েলের ‘অবরোধ’-এর কারণে ত্রাণ এবং মানবিক সাহায্যের পথ কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। আন্তর্জাতিক চাপের মুখে ইজরায়েল কিছুটা শিথিলতা আনলেও, এখন যে পরিমাণ ত্রাণ ঢুকছে তা গাজার লক্ষ লক্ষ মানুষের প্রয়োজনের তুলনায় সামান্য। খাদ্যসঙ্কট এখন চরমে। বহু মানুষ দিনে দু’বেলা খেতে পাচ্ছেন না (Palestine Crisis)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। গাজায় কর্মসংস্থানের সুযোগ প্রায় নেই বললেই চলে। ফলে পরিবার চালাতে খাবার সংগ্রহ করতেই ভরসা ত্রাণশিবির। কিন্তু সেখানেই প্রাণ যাচ্ছে বহু মানুষের। খাবারের লাইনে দাঁড়ানো মানুষের উপর ইজরায়েলি বোমাবর্ষণের ছবিতে ক্ষোভ ছড়িয়েছে বিশ্বজুড়ে। গত ১২ দিন ধরে ইরান ও ইজরায়েলের মধ্যে চলছে পাল্টা হামলা। আমেরিকা সরাসরি ওই সংঘাতে যুক্ত হয়েছে। এই টানটান উত্তেজনার মধ্যেও ইজ়রায়েল থামাচ্ছে না গাজায় অভিযান। ফলে একদিকে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে গাজ়ার মাটিতে চলছে মানবিক বিপর্যয়— এই দুই মিলিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে (Palestine Crisis)।

Related Articles