Education Fraud: জামিন পেলেন কল্যাণময়, হল না জেল মুক্তি
Kalyanmoy Gangopadhyay, former WBBSE President, granted bail in ED’s SSC recruitment scam case.
Truth Of Bengal: ইডির মামলায় জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এসএসসি-র নিয়োগ সংক্রান্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের করা মামলায় জামিন পেলেন তিনি। তবে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না। সিবিআই-এর মামলায় এখনও জামিন পাননি কল্যাণময় (Education Fraud)।
[আরও পড়ুন: Palestine Crisis: ইরান ইজরায়েল সংঘাতের মাঝেই গাজায় ভয়াবহ হামলায় মৃত ২০]
মঙ্গলবার কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের আবেদন মঞ্জুর করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। ২০২২ সাল পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদে ছিলেন কল্যাণময়। ২০২২-এই গ্রেফতার হন তিনি। নিয়ম বহির্ভূত ভাবে নিয়োগপত্র দেওয়া, বেআইনি ভাবে পদ আঁকড়ে থাকা সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০২২-এর ১৩ মে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টেও নাম রয়েছে কল্যাণময়ের(Education Fraud)। ২০১২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পর্ষদ সভাপতি পদে ছিলেন তিনি। শীর্ষ আদালতের নির্দেশে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল হয়ে গিয়েছে। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। যে সময়ে এই নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, সেই সময়েও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদে ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
FB POST: https://www.facebook.com/share/v/1CfwNi5dUz/
এর আগে আদালতে জামিনের আর্জি জানালেও প্রথম থেকেই কল্যাণময়ের জামিনের বিরোধিতা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। পাল্টা আদালতও জানতে চেয়েছে, কেন কল্যাণময়কে জামিন দেওয়া হবে না? মঙ্গলবার কল্যাণময়ের জামিন মঞ্জুর হলো ঠিকই, তবে জেলমুক্তি এখনই সম্ভব নয়। তাঁর বিরুদ্ধে সিবিআই-এর মামলায় এখনও জামিন পাননি তিনি(Education Fraud)।






