বিনোদন

Kiara Advani: এবার মীনা কুমারীর বায়োপিকে কিয়ারা, সন্তান জন্মের পরেই ওয়ার্ক মোডে অভিনেত্রী

Truth of Bengal: কিয়ারা আডবাণী, আর কিছুদিন বাদেই তাঁর কোল জুড়ে আসবে একরত্তি। সন্তানের আগমনের অপেক্ষায় দিন কাটাচ্ছেন কিয়ারা। তবে সন্তানদের জন্মের পরেই পুরোদমে কাজ ফিরতে চলেছেন হবু মা কিয়ারা। সূত্রের খবর, কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারীর বায়োপিকে অভিনয় করতে চলেছেন কিয়ারা আডবাণী। বড় পর্দায় মীনা কুমারীর গ্ল্যামার এবং তাঁর কেরিয়ারের যন্ত্রণার কাহিনি ফুটিয়ে তুলবেন সিদ্ধার্থ ঘরণী। স্বাভাবিকভাবেই এখন শুধুমাত্র কিয়ারার সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষা (Kiara Advani)।

আরও পড়ুনঃ Political Clash: “এটা নিয়ে যেন ওরা রাজনীতি না করে”, মীনাক্ষীকে পাল্টা কুনালের

জানা গিয়েছে, ইতিমধ্যেই কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারীর বায়োপিকের জন্যে চিত্রনাট্যও হাতে পেয়েছেন কিয়ারা। আর চিত্রনাট্য দারুণ পছন্দ হয়েছেন অভিনেত্রীর। তবে এখনো সইসবুদ বাকি। আরও জানা গিয়েছে, এক ছবিতে মীনা কুমারীর প্রাক্তন স্বামী তথা পরিচালক কমল আমরোহীর চরিত্রের জন্যে বাছাই চলছে অভিনেতা তবে সবটাই কিয়ারার কথা মাথায় রেখে। কিয়ারার সঙ্গে কোন অভিনেত্রীর কেমিস্ট্রি দর্শকদের পছন্দ সবটা ভেবেই বেছে হবে অভিনেতা। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। এক কথায় বলা যায়, কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারীর বায়োপিকে কিয়ারার অভিনয় নিঃসন্দেহে তাঁর কেরিয়ারও নয়া মাইলফলক স্পর্শ করবে (Kiara Advani)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

Related Articles