কলকাতারাজ্যের খবর

Political Clash: “এটা নিয়ে যেন ওরা রাজনীতি না করে”, মীনাক্ষীকে পাল্টা কুনালের

Tensions rise in Bengal as Kunal Ghosh counters Minakshi Mukherjee’s remarks on the Kaliganj bombing.

Truth Of Bengal: কালিগঞ্জ বোমাকান্ডকে কেন্দ্র করে একে অপরকে আক্রমণ-পাল্টা আক্রমণ শাসকদল তৃণমূল কংগ্রেস ও প্রাক্তন শাসকদল সিপিএমের (Political Clash)। ঘটনার নিন্দা জানিয়ে ডিওওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় দাবি করেন যে শাসকদলের সাহায্যে রাজ্যে গুন্ডারাজ চলছে। যদিও পাল্টা আসে ঘাসফুল শিবিরের তরফ থেকেও। দলের প্রভাবশালী মুখপাত্র কুনাল ঘোষ কয়েকটি উদাহরণ তুলে ধরে পাল্টা কটাক্ষ করেন মীনাক্ষীকে।

[আরও পড়ুন: Shubhanshu Shukla: অবশেষে বুধে মহাকাশে পাড়ি শুভাংশু শুক্লার]

কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পান তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। তবে গণনা পর্ব চলাকালীন মৃত্যু হয় এক নাবালিকার বোমাবাজিতে। তাঁর পরিবার সিপিএম সমর্থক বলে জানা গিয়েছে। অভিযোগের আঙ্গুল ওঠে তৃণমূলের দিকে (Political Clash)। শাসকদলের বিজয় মিছিল থেকে নাবালিকার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়। ঘটনার নিন্দা জানিয়ে ডিওওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “এটা বিজয়োল্লাস বলে না। এটাকে গুন্ডাগিরি বলে। রাজ্য সরকারের মদতে বাংলায় এই গুন্ডারাজ চলছে।”

FB POST: https://www.facebook.com/share/v/16uDyTdJ1r/

মীনাক্ষী মুখোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা দেন কুনাল ঘোষ। তিনিও ঘটনায় দুঃখপ্রকাশ করে ও নিন্দা জানান। এরপর তিনি বলেন, “রক্তে লাল ছিল সিপিএম জামানা। সিপিএমের গুলিতে মৃতদেহ পড়েছিল বালিগঞ্জের উপনির্বাচনে। সুতরাং এটা নিয়ে যেন ওরা রাজনীতি না করে। মীনাক্ষী মুখোপাধ্যায় কি জানেন ওনার এক জ্যাঠা রবীন দেব থেকে রিগিং দেব হয়ে গেছিল। আবার এসব নিয়ে কথা বলতে আসেন। আমরাও চাই যেই করে থাকুক না কেন তার শাস্তি হোক (Political Clash)। তদন্ত হোক যদি কেউ দলকে বদনাম করতে ও বিরোধীদের সুবিধা করতে গিয়ে এমনটা করে থাকে। এমন ঘটনা ঘটলে আমাদের সরকারই প্রথমে নিন্দা করে। আমাদের পুলিশই সেটার ব্যবস্থা নেয়।”

Related Articles