Sealdah South Trains Increase: ভিড় কমাতে শিয়ালদা দক্ষিণ শাখায় বাড়ল ট্রেনের সংখ্যা
তৃণমূল সাংসদের দাবি মেনে এবার শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেনের সংখ্যা বাড়ালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
Truth of Bengal: মথুরাপুরের সাংসদ বাপি হালদারের দাবি মেনে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেনের সংখ্যা বাড়ালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোব। শিয়ালদা থেকে নামখানা,ডায়মন্ডহারবার,বজবজ,ক্যানিং শাখায় যাত্রীদের ভিড় বেড়েছে। প্রচন্ড ভিড়ে নাজেহাল হতে হয় যাত্রীদের (Sealdah South Trains Increase)। যাত্রীস্বার্থে তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল রেলমন্ত্রককে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। সেইমতো রেলমন্ত্রক সুরাহা করল।
আরও পড়ুন: Murshidabad Violence: ফের রক্তাক্ত মুর্শিদাবাদ! তৃণমূল সমর্থক খুনে চাঞ্চল্য
ভিড়েঠাসা চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে বিপত্তি বাঁধে। মহারাষ্ট্রের থানের কাসাড়া এলাকা থেকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস গামী একটি ট্রেনের যাত্রীরা দুর্ঘটনার মুখে পড়ে। সেই ঘটনা সামনে আসার পরেও রেলমন্ত্রক সজাগ হয়নি।ভিড়বহুল ট্রেনে যাত্রীদের সমস্যার কথা রেলমন্ত্রকের নজরে আনেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। তৃণমূল সাংসদের দাবি মেনে এবার শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেনের সংখ্যা বাড়ালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Sealdah South Trains Increase)। কেন্দ্রীয় রেলমন্ত্রক শিয়ালদা দক্ষিণ শাখায় ২টি ট্রেন বাড়ানোর কথা জানিয়েছে।রেলমন্ত্রক সদর্থক পদক্ষেপ করায় রেলযাত্রীরা খুশি।আশা করা এই ট্রেনের সংখ্যা বাড়ায় আগামীদিনে যাত্রীদের সুরাহা হবে।
Truth of Bengal FB Page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
রেল যাত্রীদের কথা মাথায় রেখে মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার লোকসভায় গিয়ে প্রতিবাদ করেন, ও রেল মন্ত্রীর কাছে আবেদন করে যে শিয়ালদহ দক্ষিণ শাখায় প্রচন্ড ভিড় হয় আর যার জেরে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। মথুরাপুর এর লোকসভার সাংসদ প্রতিবাদ করায় কেন্দ্রীয় রেলমন্ত্রী দক্ষিণ শাখায় ২ ট্রেনের সংখ্যা বাড়ালেও আরও ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে অনড় তিনি (Sealdah South Trains Increase)। ২টি ট্রেনের সংখ্যা বাড়ার ফলে নিত্যযাত্রীরা অনেকটাই খুশি।যাত্রীদেরও আরো দাবি, একজোড়া ট্রেনের সংখ্যা বাড়ালে ভালো হবে।






