আন্তর্জাতিক

Bangladesh: লন্ডন সফরে ইউনুস,নেপথ্যে কি অন্য কোনো চুক্তি?

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে

Truth Of Bengal: চার দিনের সফরে লন্ডন পৌঁছলেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিট নাগাদ লন্ডনের হিথরো বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান এই তথ্য(Bangladesh) । ৪ দিনের সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ইউনুস।

আরও পড়ুন: New York: বহু ‘স্বপ্ন’ নিয়ে বিদেশে পা রাখা! নিউইয়র্ক বিমানবন্দরে ‘অপরাধীর’ মতো আচরণ যুবকের সাথে

এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা যায়, তাঁর সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। (Bangladesh) মহম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে শুক্রবার। বৈঠক থেকে নতুন ‘ডাইমেনশন’ তৈরি হতে পারে বলে মন্তব্য করেন বিএনপি-র মহাসচিব।

মঙ্গলবার বিএনপি-র চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা যখন লন্ডন সফরে যাবেন বলে ঘোষণা করেন, তখন থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা হয়। মির্জা ফখরুল মনে করছেন, বাংলাদেশের যে সব রাজনৈতিক সংকট রয়েছে, সেই বিষয়গুলি এই বৈঠক থেকে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট বা অবস্থান এটার গুরুত্ব অনেক বেশি।

Truth Of Bengal fb: https://www.facebook.com/truthofbengal

এই বৈঠকটিকে বর্তমান সময়ে দাঁড়িয়ে বড় ‘পলিটিক্যাল ইভেন্ট’ হিসেবে অভিহিত করেন মির্জা ফখরুল। তিনি এও বলেন, এই বৈঠক থেকে অনেক সুযোগ তৈরি হতে পারে। (Bangladesh) যে সমস্যা তৈরি রয়েছে তা সমাধান হতে পারে। অনেক সহজ হতে পারে। সবার প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘জাতিকে বিভক্ত করবেন না। তা হলে যারা বাইরের শক্তি, যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করে, তারা সুযোগ পাবে।’ জানা গিয়েছে, আগামী  ১৪ জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

Related Articles