রাজ্যের খবর

Worker murder: শহরে চাঞ্চল্যকর খুন! রক্তাক্ত অবস্থায় উদ্ধার মহিলা শ্রমিকের দেহ, গ্রেফতার ১

Worker murder at Leather Complex in West Bengal: Bilkis Bibi, a tannery worker, was found hacked to death. Police arrested her stepson Rohit Gazi in connection with the crime.

Truth Of Bengal: ইয়ামুদ্দিন সাহাজী: বৃহস্পতিবার ভরসন্ধ্যায় লেদার কমপ্লেক্সের ২ নম্বর গেটের ৬ নম্বর প্লটের সামনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় এক মহিলা শ্রমিকের দেহ। মৃতার নাম বিলকিস বিবি(Worker murder)। স্থানীয় শ্রমিকরা জানান, রাস্তায় রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

[আরও পড়ুনঃ Murshidabad: অস্ত্র হাতে ধরা পড়ল সন্দেহভাজন, মুর্শিদাবাদের জলঙ্গিতে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ১]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা বিলকিস বিবি গত পাঁচ বছর ধরে লেদার কমপ্লেক্সের ৫৪৮ নম্বর ট্রানারিতে কর্মরত ছিলেন। তাঁর স্বামী করিম গাজি পাশের ট্রানারিতে কাজ করেন(Worker murder)। স্বামী-স্ত্রী ভাঙড়ের ঘটকপুকুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। বিলকিস করিমের দ্বিতীয় স্ত্রী ছিলেন। প্রতিদিন একসঙ্গে কাজে আসা-যাওয়া করতেন তাঁরা।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এদিন কাজ শেষে হঠাৎ খুন হয়েছে বলে চিৎকার শুনে ট্রানারি থেকে বেরিয়ে এসে করিম দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন তাঁর স্ত্রী(Worker murder)। প্রথমে একটি বেসরকারি নার্সিংহোমে, পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপানো হয়েছে তাঁকে।

ঘটনার তদন্তে নেমে পুলিশের জালে ধরা পড়ে রোহিত গাজি নামে এক যুবক। জানা গিয়েছে, রোহিত করিম গাজির প্রথম স্ত্রীর ছেলে। করিম প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানকে ছেড়ে বিলকিসের সঙ্গে থাকছিলেন। সেই আক্রোশ থেকেই মা-ছেলে মিলে পরিকল্পিত খুন করেছে বলে অনুমান তদন্তকারীদের।

খুনের পর পালানোর চেষ্টা করছিল রোহিত। সিসিটিভি ফুটেজ ও মোবাইল ট্র্যাক করে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাকে আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতের আবেদন জানাবে পুলিশ। জিজ্ঞাসাবাদের পরেই খুনের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হবে বলে মনে করছে তদন্তকারীরা।

Related Articles