DVC Water: ডিভিসি বেহিসেবি জল ছাড়ায় জলবন্দি একাধিক জেলার মানুষ
পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে প্রায় ৪৮ হাজার কিউসেক জল ছাড়া হয়।
মাধব দেবনাথ, নদিয়াঃ রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার প্রবণতা বজায় রেখেছে কেন্দ্রীয় সংস্থা ডিভিসি।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ সত্ত্বেও বারবার জল ছাড়ছে ডিভিসি।জুলাই মাসের শেষে আরও জল ছেড়েছে ডিভিসি। পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে প্রায় ৪৮ হাজার কিউসেক জল ছাড়া হয়। এর মধ্যে পাঞ্চেত থেকে প্রায় ৩৫ হাজার কিউসেক এবং মাইথন থেকে প্রায় ১৩ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।পুজোর আগে কেন্দ্রীয় সংস্থা হিসেব না করে জল ছাড়ায় বাংলার মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বারবার।জল-যন্ত্রণায় থাকা বাংলার মানুষ চাইছে,কেন্দ্রীয় সংস্থা বুঝেসুঝে জল ছাড়ুক। সূত্রের খবর, আগস্টের শেষে দুর্গাপুর ব্যারেজ থেকে ডিভিসি ৫৯হাজার কিউসেক জল ছাড়ে (DVC Water)।
আরও পড়ুনঃ Worker murder: শহরে চাঞ্চল্যকর খুন! রক্তাক্ত অবস্থায় উদ্ধার মহিলা শ্রমিকের দেহ, গ্রেফতার ১
কেন্দ্রীয় সংস্থা ইচ্ছেমতো জল ছাড়ায় প্লাবিত বাংলার একাংশ। খানাকুল,আরামবাগের নিচু এলাকায় জল জমে থাকায় জল-যন্ত্রণা বাড়ছে। আরামবাগ-গড়েরঘাট রাজ্য সড়কের উপর দিয়ে বইছে নদীর জল। একদিকে, ডিভিসির ছাড়া জলে জলস্ফীতি হচ্ছে,আর অন্যদিকে লাগাতার বৃষ্টিতে জল থইথই একাধিক নদী।ডিভিসি-র জল ছাড়ার ফলে খানাকুল, আরামবাগ এবং আমতা, উদয়নারায়ণপুরের মতো এলাকার মানুষকে ফিবছর দুর্ভোগে পড়তে হয়।এবারও শীলাবতীর জল ঢোকায় প্লাবিত খানাকুলের বিস্তীর্ণ অংশ (DVC Water)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
আপত্কালীন পরিস্থিতিতে খানাকুল-২ ব্লক প্রশাসনের তরফে রাস্তা পারাপারের জন্য বিনামূল্যে ট্রাক্টর পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। কোথাও কোথাও জমিতে এক মানুষ সমান জল। এদিকে বন্যাকবলিত এলাকায় গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় চরম সমস্যা দেখা দিয়েছে। বন্যাকবলিত এলাকায় জ্বর সর্দির পাশাপাশি জলবাহিত রোগের প্রকোপ বাড়ছে। ২ থেকে ৩মাস জল যন্ত্রণায় থাকা খানাকুলের মানুষের দুর্ভোগ বাড়িয়েছে লাগাতার বৃষ্টি আর ডিভিসির ডামাডোল তৈরি করা প্লাবন।এদিকে,ভিন্ন ছবি ধরা পড়ছে নদিয়ায়।ভাগীরথীর জল বেড়ে যাওয়ায় কোমর সমান জল গাছের নিচে সবকিছু ত্যাগ করে গাছের উপরে ২৭ বছর ধরে কুটির বানিয়ে সংসার পেতেছে নবদ্বীপের গাছ বাবা (DVC Water)।






