কলকাতাবিনোদন

বাংলা ছবির প্রদর্শন বাধ্যতামূলক: রাজ্যের নতুন নির্দেশ

এই উদ্যোগের উদ্দেশ্য বাংলা চলচ্চিত্র শিল্পকে পুনরুজ্জীবিত করা এবং স্থানীয় সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া।

Truth Of Bengal: বাংলা চলচ্চিত্রের প্রচার ও প্রসার বাড়াতে রাজ্য সরকার বড় পদক্ষেপ নিল। নবান্ন থেকে জারি করা এক আদেশে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে বাংলা সিনেমার বাধ্যতামূলক প্রদর্শন করতে হবে। তথ্য ও সংস্কৃতি দফতরের এই নির্দেশ অনুযায়ী, প্রতিটি প্রেক্ষাগৃহকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অন্তত একটি বাংলা ভাষার সিনেমা প্রদর্শন করতে হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের উদ্দেশ্য বাংলা চলচ্চিত্র শিল্পকে পুনরুজ্জীবিত করা এবং স্থানীয় সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্দেশ অমান্য করলে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাংলা সিনেমার নির্মাতা ও কলাকুশলীরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং মনে করছেন, এর ফলে রাজ্যের চলচ্চিত্র ব্যবসায় নতুন গতি আসবে।

[আরও পড়ুন: Wall Tragedy: শিলিগুড়ি সংলগ্ন সাহুডাঙ্গী এলাকায় প্রবল বৃষ্টিতে গার্ডওয়াল ভেঙে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু]

Related Articles