রাজ্যের খবর

Kharagpur: খড়গপুরে প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মার! কেন? 

প্রাণ বাঁচাতে পাশে একটি রঙের দোকানে আশ্রয় নেন অনিল দাস।

Truth of Bengal: খড়গপুরে (Kharagpur)  তৃণমূল নেত্রীর বেনজির ‘দাদাগিরি’। সোমবার প্রকাশ্য রাস্তায় প্রবীণ প্রাক্তন সিপিএম নেতাকে মারধর, মুখে কালি। মারধরের অভিযোগ তৃণমূল নেত্রী বেবি কোলে ও তাঁর দলবলের বিরুদ্ধে। এই ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। ভিডিওতে দেখা যায়, ৬৬ বছরের অনিল দাসকে রাস্তায় ফেলে মারা হচ্ছে। এমনকি তাকে জুত দিয়েও মারা হয়।  অনিল দাস প্রাক্তন সিপিএম নেতা, বর্তমানে একটি বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত।

[আরও পড়ুনঃ Odisha Police: কংগ্রেসের বিক্ষোভ রুখতে পা ভাঙ্গার নির্দেশ ওড়িশা পুলিশের, ভাইরাল ভিডিও]

স্কুটিতে যাওয়ার সময় খড়গপুরের খরিদা মোড়ের কাছে মারধরের অভিযোগ। প্রাণ বাঁচাতে পাশে একটি রঙের দোকানে আশ্রয় নেন অনিল দাস। দোকানে ঢুকে টেনে বাইরে বের করার চেষ্টা তৃণমূল নেত্রী বেবি কোলের। মারধরের পাশাপাশি টাকা মোবাইল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ। অনিল দাসকে উদ্ধার করেন স্থানীয় দোকানদাররা।  মারধরের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ায় শোরগোল পড়ে গেছে এলাকায়।(Kharagpur)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা বলেন, এই ধরনের ঘটনার, তীব্র নিন্দা জানাচ্ছি। তবে যে বা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। একজন বয়স্ক লোক ব্যক্তিকে প্রকাশ্য রাস্তায় এভাবে মারধর করা সমীচীন নয়। প্রশাসনকে বলবো আইনের দিক থেকে এর শাস্তি দেওয়া উচিত।

Related Articles