Asus: মাত্র ১৮৯৯০ টাকায় নয়া ল্যাপটপ আনল Asus
ল্যাপটপটি বিশেষভাবে ছাত্রছাত্রী, শিক্ষক ও সাধারণ ব্যবহারকারীদের জন্য ডিজাইন করেছে আসুস।
Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের জন্য সম্প্রতি Asus –এর পক্ষ থেকে Chromebook CX14 লঞ্চের ঘোষণা করা হয়েছে। এটি একটি হালকা ওজনের ল্যাপটপ। ল্যাপটপটি বিশেষভাবে ছাত্রছাত্রী, শিক্ষক ও সাধারণ ব্যবহারকারীদের জন্য ডিজাইন করেছে আসুস। দেশের বাজারে Chromebook CX14 –এর দাম শুরু হচ্ছে মাত্র ১৮,৯৯০ টাকা থেকে। Asus Chromebook CX14 –এর মোট দুটি ভ্যারিয়েন্ট কেনার সুবিধা পাওয়া যাবে (Asus)।
আরও পড়ুনঃ Odisha Police: কংগ্রেসের বিক্ষোভ রুখতে পা ভাঙ্গার নির্দেশ ওড়িশা পুলিশের, ভাইরাল ভিডিও
প্রথম ভ্যারিয়েন্টটি হল CX1405CKA-NK0154 । এই ভ্যারিয়েন্টটির দাম ১৮,৯৯০ টাকা। ল্যাপটপটির অপর ভ্যারিয়েন্টটি হল CX1405CKA-NK0155 । এই ভ্যারিয়েন্টটির দাম পড়বে ২০,৯৯০ টাকা। দুটি ভ্যারিয়েন্টই বর্তমানে ফ্লিপকার্ট ছাড়াও অফিশিয়াল আসুস ইন্ডিয়া ই-স্টোরে কিনতে পাওয়া যাচ্ছে। আসুসের এই নয়া ল্যাপটপটি গুগলের ChromeOS –এর মাধ্যমে চলে এবং এটিতে বিল্ট ইন সিকিউরিটি ও প্রোডাক্টিভিটি টুলস রয়েছে। মিলবে গুগল ওয়ার্কস্পেসের সুবিধাও (Asus)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
আসুসের নয়া ল্যাপটপে Intel Celeron N4500 প্রসেসরের সুবিধা থাকবে। ল্যাপটপটিতে 8GB পর্যন্ত র্যাম এবং 128GB eMMc স্টোরেজের সুবিধা পাওয়া যাবে। এই ল্যাপটপটিতে একটি 14 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। মিলবে দুই ধরনের প্যানেলের সুবিধাও। প্রথমটি TN এবং দ্বিতীয়টি VIPS । এছাড়াও এই নয়া ল্যাপটপটির অন্যান্য আকর্ষণীয় ফিচারগুলির মধ্যে রয়েছে WiFi 6, Bluetooh 5.4, ইউএসবি টাইপ-সি, এইচডিএমআই এবং ইউএসবি-এ পোর্টসের কনেকটিভিটির সুবিধা মিলবে। এটি একটি মিলিটারি গ্রেড সের্টিফায়েড ল্যাপটপ। ল্যাপটপটিতে 100 GB গুগল ক্লাউড স্টোরেজ, একটি টাইটান সি সিকিউরিটি চিপ এবং একটি 42W ব্যাটারি থাকবে (Asus)।






