রাজ্যের খবর

লাভপুরে ট্রেনের ধাক্কায় মৃত ১

1 dead after being hit by a train in Lovepur

The Truth Of Bengal : ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে কাটোয়া আহমদপুর রেল লাইনে লাঘাটা ব্রিজ থেকে কিছুটা দূরে ফুল্লরা তোড়ন সংলগ্ন স্থানে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

স্থানীয়দের অনুমান, শুক্রবার কাটোয়া আহমদপুর রেল লাইনে এক যুবক রেল লাইনের উপর দিয়ে অসাবধানতা হেঁটে যাচ্ছিলেন। ঠিক তখনই একটি ট্রেন কাটোয়া থেকে আহমদপুরের দিকে যাচ্ছিল। এরপর ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন ওই ব্যক্তি। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে দৌড়ে আসে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ঐ যুবকের। এরপর রেল ও স্থানীয় পুলিশি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলেও জানা গেছে।

জানা গেছে বছর উনিশের মৃত যুবকের নাম আসলাম সেখ ,বাড়ি ঝাড়খন্ডের জামতাড়া এলাকায়। গতকাল লাভপুরে কোন এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন যুবক।

FREE ACCESS

 

 

Related Articles