রাজ্যের খবর

কুয়াশার চাদরে মোরা শহর শিলিগুড়ি, জাঁকিয়ে শীত শৈল রানী দার্জিলিঙেও

The city of Siliguri is shrouded in fog, while the cold spell is also felt in Darjeeling, the queen of rocks

Truth Of Bengal: আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল রাজ্যের বিভিন্ন জেলায় পারদ পতন হবে। এবং প্রত্যেকটি জেলায় জাঁকিয়ে শীত অনুভূত হবে। ঠিক সেই পূর্বভাস অনুযায়ী এদিন সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া শহর শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকা। যার কারণে একেবারে ঠান্ডায় জবু থবু অবস্থা সাধারণ মানুষের। অন্যান্য দিনের তুলনায় এদিন সকাল থেকেই যান চলাচল কিছুটা হলেও কম রয়েছে।

যে সমস্ত দূরপাল্লার বাস ট্রাক রয়েছে তাদের লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। অপরদিকে শৈল রানী দার্জিলিঙে পারত পতন হওয়াতে আরো বেশি করে অর্থাৎ জাকিয়ে শীত অনুভূত হচ্ছে। তবে আবহাওয়া দফতর পর্যটনদের জন্য বেশ খুশির খবর জানিয়েছে, পারত পতন হওয়ার কারণে সান্দাকফুতে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। বলা যেতে পারে পর্যটকদের জন্য বাড়তি পাওনা। যদিও মঙ্গলবার সিকিমে তুষারপাত হয়েছে এতেও রীতিমত আনন্দিত পর্যটক শ্রেনি।

Related Articles