রাজ্যের খবর

Tehatta Violence: তেহট্টে গণপিটুনির শিকার দুই প্রতিবেশী, রহস্যজনক মৃত্যু ৯ বছরের শিশুর

স্থানীয় সূত্রে খবর, ওই শিশুর মৃত্যুতে প্রতিবেশীদের ওপর ক্ষোভ উগরে দেয় গ্রামবাসীরা।

Truth of Bengal: নদিয়ার তেহট্টে বছর নয়েকের এক বালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই শিশুর মৃত্যুতে প্রতিবেশীদের ওপর ক্ষোভ উগরে দেয় গ্রামবাসীরা। অভিযোগ, বিক্ষুব্ধ জনতার মারধরে মৃত্যু হয়েছে ওই শিশুরই দুই প্রতিবেশীর (Tehatta Violence)। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ Bengal Rain Alert: বৃষ্টিতে ভিজছে বাংলা, পুজোর আগে কী কমবে না ভোগান্তি?

জানা যায় ওই এলাকার তৃতীয় শ্রেণীর ছাত্র স্বর্ণাভ বিশ্বাস গতকাল থেকে নিখোঁজ হয়ে যায়। শনিবার সকালে বাড়ির পাশে ডোবা থেকে ত্রিপল মোড়া অবস্থায় দেহ মেলে ওই স্কুল পড়ুয়ার। পরিবারের সন্দেহ ওই শিশুটিকে পাচার করার উদ্দেশ্যে অপহরণ করা হয়। খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি শিশুটির, শনিবার সকালে শিশুর নিথর দেহ বাড়ির পাশ থেকে উদ্ধার হতেই ক্ষোভে ফেটে পড়ে আমজনতা, এরপরে সন্দেহ ভজন অভিযুক্তের বাড়িতে লাগিয়ে দেওয়া হয় আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। তেহট্ট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। শুধু তাই নয় দুজনকে গণপিটুনি দেওয়া হয়, তাদের তেহট্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এমত পরিস্থিতিতে শিশু মৃত্যুর ঘটনা কে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি নদীয়ার তেহট্ট (Tehatta Violence)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রশ্ন উঠছে কেনই বা শিশুটিকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে। শিশু নিখোঁজের ঘটনার পর থেকেই সন্দেহ তৈরি হয়েছিল পরিবারের মধ্যে। সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে অনায়াসে শিশু পাচারের ঘটনা মাঝেমধ্যেই ঘটে থাকতো। ২৪ ঘন্টা স্বর্ণাভ নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই হতাশায় ভুগছিল পরিবার, এরপর বাড়ির পাশের জলাশয় থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রের নিথর দেহ উদ্ধার হওয়ার পর এই অগ্নিগর্ভ পরিস্থিতি হয় নিশ্চিন্তপুর এলাকায়। এখন দেখার ঘটনার মূল কারণ কি, আর কেনই বা এত ক্ষোভ সৃষ্টি হল আমজনতার মধ্যে। তদন্তে কৃষ্ণনগর জেলা পুলিশ (Tehatta Violence)।

Related Articles