কলকাতারাজ্যের খবর

Bengal Rain Alert: বৃষ্টিতে ভিজছে বাংলা, পুজোর আগে কী কমবে না ভোগান্তি?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনেও এই পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না। ফলে পুজোর আগে স্বস্তি পাওয়ার সম্ভাবনা কম বলেই আশঙ্কা করা হচ্ছে

Truth of Bengal: পুজোর প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ— রাজ্যের দুই প্রান্তেই আকাশ মুখ গোমড়া। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে একের পর এক নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার সক্রিয়তার ফলে প্রবল বৃষ্টিপাতের সাক্ষী থাকছে রাজ্য। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনেও এই পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না। ফলে পুজোর আগে স্বস্তি পাওয়ার সম্ভাবনা কম বলেই আশঙ্কা করা হচ্ছে (Bengal Rain Alert)।

আরও পড়ুনঃ Daily Horoscope: পদোন্নতি ও আর্থিক লাভের যোগ, আজ কপাল খুলবে কোন কোন রাশির?

বর্তমানে সাগরে কোনও নিম্নচাপ না থাকলেও, সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। এর প্রভাবেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম— প্রায় সব জেলাতেই শুক্রবার থেকে একটানা বৃষ্টির পরিস্থিতি বজায় রয়েছে (Bengal Rain Alert)।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ও রবিবার কিছুটা স্বস্তি মিললেও, সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার থেকে আবারও বৃষ্টির দাপট বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনার কারণে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। এমনকি, বৃহস্পতিবার পর্যন্ত একই রকম পরিস্থিতি বজায় থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে (Bengal Rain Alert)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

বৃষ্টির মাঝেও কিন্তু শহরবাসী স্বস্তি পাচ্ছেন না। আর্দ্রতাজনিত ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনভর ভিজে যাওয়ার ভোগান্তির সঙ্গে ঘাম-ঘাম অনুভব বাড়িয়ে তুলছে অস্বস্তি। শুধু দক্ষিণবঙ্গই নয়, শনিবার উত্তরবঙ্গেরও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই জেলাগুলিতেও জারি হয়েছে হলুদ সতর্কতা (Bengal Rain Alert)।

Related Articles