রাজ্যের খবর
Trending

Suvendu on CESC: সিইএসসিকে সময় বেঁধে দিলেন শুভেন্দু ! কিন্তু কেন এই হুঁশিয়ারি ?

Suvendu on CESC: Suvendu gave time to CESC! But why this warning?

The Truth Of Bengal: দাবিদাওয়ার তালিকা নেহাতই কম ছিল না। আর সেই দাবিদাওয়াকে সামনে রেখেই এবারে শুক্রবার কলকাতার রাজপথে নামল বিজেপি। শুক্রবার মুরলীধর সেন থেকে বিজেপির মিছিল বের হয়। সেই মিছিল এসে পৌঁছয় সিইএসসি-র অফিস পর্যন্ত। আর এবারে সেই মিছিল থেকেই সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপি ধরনায় বসার সিদ্ধান্ত আগেই নিয়েছিল। তবে পুলিশ সেই কর্মসূচির অনুমতি দেয়নি। এরপর বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ হাইকোর্টে মামলা করেন। আর মহামান্য আদালতের অনুমতি মিলতেই রাস্তায় নেমে পড়েন বিজেপি নেতাদের একাংশ। মিছিলে অগ্নিমিত্রা পল, রাহুল সিনহার মতোন রাজ্য বিজেপির একাধিক শীর্ষ স্থানীয় নেতৃত্বকেও দেখা যায়। এদিনের মিছিল থেকে সিইএসসি-র বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বলেন- ” এ বার আর এক-দু’দিন বা এক-দু’ঘণ্টার জন্য বিক্ষোভ নয়, লাগাতার ৫ দিন ধর্না দেবে বিজেপি। ”

পাশাপাশি, তিনি এও বলেন, ১৫ অগাস্ট পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে সিইএসসি-কে। যদি, এই সময়ের মধ্যে বাড়তি প্রতি ইউনিটের বাড়তি দাম প্রত্যাহার না করা হয়, তাহলে বিজেপি তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। এছাড়াও, তার সংযোজন, ৪ জুনের পর রাজ্যেও একাধিক জিনিসের দাম বেড়েছে।

Related Articles