কলকাতা

বাদল অধিবেশন শুরুর আগে সর্বদলীয় বৈঠকে নিজেদের দাবিতে সরব বিরোধীরা

Before the start of the Badal session, the opposition all over their demands in the all-party meeting

The Truth Of Bengal : মঙ্গলবার থেকে নতুন লোকসভার বাদল অধিবেশন শুরু হতে চলেছে, আর তার আগে হওয়ার গত ১০ বছরে যে ছবি দেখা যায়নি সোমবার তা সর্বদলীয় বৈঠকে দেখা গেল। আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী বিরোধী শিবির নিজেদের দাবি নিয়ে বৈঠক সরগরম করে রাখল। ‘ইন্ডিয়া’ মঞ্চের বিভিন্ন শরিক দলের নেতারা আসন্ন অধিবেশনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার দাবিতে সরব হলেন। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ২১ জুলাইয়ের সমাবেশের জন্য তৃণমূলের কোনও প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন না। এমনকি মোদী সরকারের ‘বি দল’ হিসেবে চিহ্নিত তথা সদ্য ওড়িশা রাজ্যের ক্ষমতা হারানো প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে বৈঠকে নিজেদের দাবির কথা শুনিয়েছেন। সর্বদল বৈঠকে সোমবার সভাপতিত্ব করেন রাজনাথ সিংহ।

বিরোধী নেতা, সাংসদদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন কে সুরেশ, গৌরব গগৈ, জয়রাম রমেশ এবং প্রমোদ তিওয়ারি, আপের সঞ্জয় সিং, ওয়াইএসআর কংগ্রেস-এর ভি ভি রেড্ডি, এসপি- র রামগোপাল যাদবরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানও ছিলেন বৈঠকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার এবং নিট পরীক্ষায় কারচুপি নিয়ে সুর চড়ান গৌরব গগৈ। কংগ্রেসের দাবি, এই অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বাচন হোক। কাঁওয়ার যাত্রায় দোকানের মালিকের নাম সাইনবোর্ডে লেখার নির্দেশিকা নিয়ে চলছে উত্তরপ্রদেশে বিতর্ক। এই বৈঠকে তার বিরোধিতা করে মুখ খোলেন রামগোপাল যাদব। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এই নির্দেশে সেখানকার মুসলিম ব্যবসায়ীদের পেটে টান পড়ার উপক্রম হবে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সম্প্রতি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমাদের সংবিধান সর্বদাই সকল জাতিকে সমান অধিকার দিয়েছে। উত্তরপ্রদেশ সরকার যে কাজ করছে, তা সংবিধান-বিরোধী।’

Related Articles