রাজ্যের খবর

ধারালো অস্ত্র দিয়ে মাকে কোপ! থানায় আত্মসমর্পণ ছেলের

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিল ওই যুবক

Truth Of Bengal: মাধব দেবনাথ: নদিয়া: নৃশংস! নদীয়া (Nadia) জেলায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। নিজের মাকেই কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ করল ছেলে। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার তেহট্টের বেতাই দক্ষিণ জিতপুরে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের নাম ফেলা দাস।

জানা যায়, এদিন ভোরে ঘুমিয়ে ছিলেন অর্চনা দাস। অভিযোগ, হঠাৎই তাঁর ওপর কুড়ুল নিয়ে ঝাঁপিয়ে পড়ে ফেলা। কুপিয়ে খুন করার চেষ্টা করে নিজের মাকে। এরপর নিজের অটোতে আগুন লাগানোরও চেষ্টা করে বলে জানা যায়। মহিলার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে যায় ফেলা দাস। (Nadia)

ঘটনায়, মাথায় গুরুতর আঘাত লাগে অর্চনার। জখম অবস্থায় স্থানীয়েরা অর্চনা দেবীকে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে। এই পাশবিক ঘটনার পর মারণাস্ত্র নিয়ে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে ফেলা। (Nadia)

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিল ওই যুবক। সেই কারণেই এমন ভয়াবহ ঘটনা ঘটিয়েছে সে। স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন আগেই অর্চনার স্বামীর মৃত্যু হয়েছে। মা ও ছেলের মধ্যে প্রায়শই অশান্তি হতো। বুধবার রাতেও দুজনের মধ্যে কোন বিষয় নিয়ে বিবাদ হয়। তবে পরে তা ঠিক হয়ে যায়। (Nadia)

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ফেলা দাসকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। অপরাধের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদও শুরু করেছে তদন্তকারীরা। (Nadia)

Related Articles