Messi Impact: মেসির জোড়া গোল, নিউইয়র্ককে উড়িয়ে প্লে-অফ নিশ্চিত করল ইন্টার মিয়ামি
প্রথম গোলের অ্যাসিস্টের সঙ্গে চলতি মরশুমে মেসির অবদান দাঁড়াল ৩৫টি গোলে। টানা দুই মরশুমে এই নজির গড়লেন তিনি, যা এমএলএস ইতিহাসে একমাত্র রেকর্ড
Truth of Bengal: ফের কঠিন পরিস্থিতিতে দলকে আস্থা দিলেন লিওনেল মেসি। ৩৮ বছর বয়সেও বোঝালেন দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তিনি। বৃহস্পতিবার (ভারতীয় সময়) নিউইয়র্ক সিটি এফসির বিরুদ্ধেও আবারও জোড়া গোল এল তাঁর পা থেকে। ফলে ৪-০ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে প্লে-অফ নিশ্চিত করল ইন্টার মিয়ামি।ম্যাচের ৪৩ মিনিটে মেসির থ্রু বল ধরে গোল করেন বালতাসার রড্রিগেজ। প্রথম গোলের অ্যাসিস্টের সঙ্গে চলতি মরশুমে মেসির অবদান দাঁড়াল ৩৫টি গোলে। টানা দুই মরশুমে এই নজির গড়লেন তিনি, যা এমএলএস ইতিহাসে একমাত্র রেকর্ড (Messi Impact)।
আরও পড়ুনঃ Gorkha Rituals: বন্দুক থেকে ১০১ বার তোপধ্বনি, দেবীপক্ষে এভাবেই মায়ের আরাধনা হয়
এরপর দ্বিতীয়ার্ধে আসে মেসির জোড়া গোল। ৭৪ মিনিটে সার্জিও বুসকেতসের বাড়ানো থ্রু বল ধরে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল চিপ করে প্রথম গোল করেন তিনি। ১২ মিনিট বাদে একক প্রচেষ্টায় প্রতিপক্ষ রক্ষণ ভেদ করে দুরন্ত প্লেসিং শটে দ্বিতীয় গোল পান বিশ্বকাপজয়ী অধিনায়ক। এই গোলের সুবাদে একই মরশুমে সর্বাধিক আট ম্যাচে একাধিক গোল করার কৃতিত্ব অর্জন করলেন তিনি, যা মেজর লিগ সকারে মাত্র চতুর্থবার ঘটল (Messi Impact)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
নির্বাসন শেষে মাঠে ফেরেন লুইস সুয়ারেজও। লিগস কাপ ফাইনালে প্রতিপক্ষ কোচের সঙ্গে দুর্ব্যবহারের জন্য তিন ম্যাচ নিষিদ্ধ ছিলেন তিনি। এদিন ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মিয়ামির তৃতীয় গোল যোগ করেন উরুগুয়ে তারকা। প্রসঙ্গত, মায়ামির হয়ে চলতি মরশুমে ২৪ গোল এবং ১৩টি অ্যাসিস্ট করে ফেললেন মেসি। এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৫৫ পয়েন্টে পৌঁছল ইন্টার মায়ামি।প্লে-অফে জায়গা নিশ্চিত তাদের। ফিলাডেলফিয়া ও এফসি সিনসিনাতির পরে তিনে রয়েছে মেসির টিম। নিউইয়র্ক সিটির বিরুদ্ধে জয়ে ২৯ ম্যাচে ১৬তম জয় পেল ইন্টার মিয়ামি। পাঁচ ম্যাচ বাকি থাকতেই টানা দ্বিতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করল দলটি। ৫৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে মেসির ক্লাব, যারা গতবারের সাপোর্টারস শিল্ড চ্যাম্পিয়নও (Messi Impact)।






