দেশ

Gorkha Rituals: বন্দুক থেকে ১০১ বার তোপধ্বনি, দেবীপক্ষে এভাবেই মায়ের আরাধনা হয়

নিজেদের অস্ত্র নিবেদন করেন গোর্খা জওয়ানরা। মা দুর্গা অর্থাৎ দেবীপক্ষে শক্তির আরাধনা করতে গোর্খা জওয়ান ও তাঁদের পরিজনরা বিশেষ আচার-অনুষ্ঠানের মাধ্যমে আশ্বিন মাসের শুক্লপক্ষে নবরাত্রির সময় ঘট স্থাপন করেন

Truth of Bengal: দেবীপক্ষে মা দুর্গার আরাধনা করে থাকেন গোর্খা জওয়ানরা। তবে একটু অভিনব কায়দায়। দেবীপক্ষে শক্তির আরাধনায় মাতেন ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে কর্মরত ঝাড়খণ্ড আর্মড পুলিশের (জ্যাপ, JAP) গোর্খা জওয়ানরা। মহানবমীর বিশেষ দিনে বন্দুক থেকে ১০১ বার গুলি ছুড়ে তাঁরা দেবীর উদ্দেশে বিশেষ তোপধ্বনি দেন তাঁরা। মা দুর্গার চরণে নিজেদের অস্ত্র নিবেদন করেন গোর্খা জওয়ানরা। মা দুর্গা অর্থাৎ দেবীপক্ষে শক্তির আরাধনা করতে গোর্খা জওয়ান ও তাঁদের পরিজনরা বিশেষ আচার-অনুষ্ঠানের মাধ্যমে আশ্বিন মাসের শুক্লপক্ষে নবরাত্রির সময় ঘট স্থাপন করেন (Gorkha Rituals)।

প্রতি বছর নেপালি রীতিনীতি মেনে শক্তির আরাধনায় মাতেন গোর্খা জওয়ানরা। দেবী দুর্গার ঘট স্থাপনের পর বন্দুক থেকে আকাশে গুলি ছুড়ে তাঁরা শক্তির আরাধনা শুরু করেন। মহানবমীর বিশেষ দিনে বন্দুক থেকে ১০১ বার গুলি ছুড়ে তাঁরা দেবীর উদ্দেশে বিশেষ তোপধ্বনি দেন। মা দুর্গার চরণে নিজেদের অস্ত্র নিবেদন করেন গোর্খা জওয়ানরা। গোর্খারা মনে করেন, দেবীর পায়ে অস্ত্র নিবেদন করলে শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে অস্ত্র কখনও বিগড়ে যাবে না। এছাড়াও পরিবেশ রক্ষার জন্য মহাসপ্তমীর দিন হয় ফুল পতি শোভাযাত্রা (Gorkha Rituals)।

৯টি গাছকে মা দুর্গা ভেবে পুজো করা হয়। তোপধ্বনি দেওয়া হয়। গোর্খা রেজিমেন্টের সূচনা হওয়ার পর থেকে এই অস্ত্রপুজোর প্রচলন হয়ে আসছে। ঝাড়খণ্ড আর্মড পুলিশের গোর্খা জওয়ানদের এই নবরাত্রি উদযাপন আদতে শুরু হয় ১৮৮০ সালে তখনকার গোর্খা ব্রিগেডের হাত ধরে। ১৯১১ সালে বিহার রাজ্য গঠনের পর বাহিনীর নাম হয় বিহার মিলিটারি পুলিশ। বিহার ভেঙে ঝাড়খণ্ড তৈরি হওয়ার পর বাহিনীর নাম বদলে হয় ঝাড়খণ্ড সশস্ত্র পুলিশ তথা ঝাড়খণ্ড আর্মড পুলিশ (Gorkha Rituals)।

Related Articles