Shravani Monday: শ্রাবণী মেলার প্রথম সোমবারেও জমল না তারকেশ্বর, সামান্য ভিড়েই কেটেছে দিন
Shravani Monday at Tarakeswar saw a surprisingly low turnout despite heavy security and full arrangements.
Truth Of Bengal: হুগলি, রাকেশ চক্রবর্তী: হিন্দি পঞ্জিকা মতে প্রথম সোমবার জমলো না শৈবতীর্থ তারকেশ্বরে। আজ ২৯ শে আষাঢ় সোমবার আর মাত্র তিন দিন পর অর্থাৎ আগামী শুক্রবার শ্রাবণ মাসের ১ তারিখ অর্থাৎ শৈব তীর্থ তারকেশ্বরে শুরু হবে শ্রাবণী মেলা(Shravani Monday)। যদিও হিন্দি পঞ্জিকা মতে গত বৃহস্পতিবার গুরু পূর্ণিমা দিন থেকে শৈবতীর্থ তারকেশ্বরে শুরু হয়েছে শ্রাবণী মেলা ।সেই হিসাবে আজ ছিল প্রথম সোমবার। এ বছর প্রশাসনের তরফ থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে শ্রাবণী মেলা।
[আরও পড়ুনঃ Weather: বঙ্গে নতুন করে নিম্নচাপ ব্যাটিং অব্যাহত বর্ষার]
রেলওয়ের তরফ থেকে দেওয়া হয়েছে পর্যাপ্ত ট্রেন । রবি ও সোম সহ বিশেষ দিনগুলোতে রাতে ও ভোরে ট্রেন চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে(Shravani Monday)। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আছে কড়া নজরদারি ,সিসি ক্যামেরার পাশাপাশি সমস্ত জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে ,পাশাপাশি যাত্রীর নিরাপত্তায় মন্দিরে ঢোকার রাস্তার বিভিন্ন জায়গায় করা হয়েছে ড্রপ গেট, আছে অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, অনুসন্ধান কেন্দ্র , ডিজিটাল অ্যাপের মাধ্যমে রাস্তার দূরত্ব, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র,শৌচালয়, বিশ্রাম স্থান, পানীয় জল, জরুরী নাম্বার সহ একাধিক পরিষেবা ।
FB POST: https://www.facebook.com/truthofbengal
মন্দির সংলগ্ন দুধ পুকুরে মোতায়েন করা হয়েছে স্প্রীড ভোট সহ বিপর্যয় মোকাবেলা টিম, পাশাপাশি ফায়ার ব্রিগেড এবং বোম স্কোয়াড উপস্থিত(Shravani Monday)। তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে সারা শ্রাবণ মাস জুড়ে রবিবার ও সোমবার করা হয়েছে ২৪ ঘন্টা পানীয় জলের ব্যবস্থা । সারা তারকেশ্বর জুড়ে থাকছে পর্যাপ্ত লাইট, পরিষ্কার-পরিচ্ছন্নতায় সজাগ পৌর সাফাই কর্মী, অতিরিক্ত পানীয় জলের কল, অস্থায়ী শৌচাগার, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র অ্যাম্বুলেন্স পরিষেবা পরিষ্কার পরিচ্ছন্নতায় বাড়ানো হয়েছে অতিরিক্ত সাফাই কর্মী। যদিও এদিন পুণ্যার্থীদের ভিড় ছিল সামান্য। বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যায়। তবে এদিন উত্তর প্রদেশের বহু পুণ্যার্থী তারকেশ্বর ধামে আসে।






