রাজ্যের খবর

Rabindranath Tagore: রবীন্দ্রনাথের তিরোধান দিবসে শান্তিনিকেতনে প্রথা মেনে উৎসব ও স্মরণসভা

১৯৪১ সালের ৭ই আগস্ট বাংলা বাইশে শ্রাবণ বিদায় নিয়েছিলেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর।

Truth Of Bengal: গুরুদেব রবীন্দ্রনাথের(Rabindranath Tagore) বহুমুখী প্রতিভা বিশ্বসভায় সমাদৃত।বিশ্বশিক্ষার সেতুবন্ধন করতে রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন বিশ্বভারতী। সেই বিশ্বভারতীতেই কবিগুরুর প্রয়াণ দিবসে বাঙালির আইকনকে স্মরণ করা হল বিশেষ আঙ্গিকে। বাঙালির প্রাণের কবি, আবেগের প্রাণপুরুষ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহা প্রয়াণ দিবসে অনন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈতালিক, বৈদিক মন্ত্রপাঠ, রবীন্দ্র সংগীত, বিশেষ উপাসনার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের তিরোধান দিবস পালন করা হয় শান্তিনিকেতনে। ১৯৪১ সালের ৭ই আগস্ট বাংলা বাইশে শ্রাবণ বিদায় নিয়েছিলেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর।

[আরও পড়ুনঃ Abhimanyu Easwaran: অভিমন্যুকে সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন গম্ভীর, জানালেন রঙ্গনাথন]

রবীন্দ্রনাথ (Rabindranath Tagore) না থাকলেও, তাঁর লেখা গান, কবিতা, ছোটো গল্প, উপন্যাস, বাঙালির হৃদয় জুড়ে। তিনি লেখক, শিল্পী, নাট্যকার, প্রাবন্ধিক, তিনি বাঙালির মননে, অন্তরে। প্রিয়কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনের সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন শান্তিনিকেতনে। তাই শান্তিনিকেতন তার নিজস্ব রীতিতে প্রাণপ্রিয় কবির মৃত্যুবার্ষিকী পালন করা হয়।রবীন্দ্রনাথ তিনি নিজেই বিশ্বাস করতেন, জন্মিলে মরিতে হবে। তাই তাঁর জন্মদিন যেন শুধু দুঃখ, চোখের জল দিয়ে না কাটে।  শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের মৃত্যুতেও সপ্তাহব্যাপী চলে উৎসব।  রবীন্দ্রনাথ  ১০০ বছর আগে বৃক্ষ রোপনের কথা বলে গেছেন। স্বাভাবিকভাবেই রবীন্দ্র তিরোধান দিবসে শান্তিনিকেতনে ঘটা করে পালন হয় বৃক্ষরোপণ অনুষ্ঠান।

২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে এক সপ্তাহব্যাপী গুরুদেবের তিরোধান দিবস পালন করবে বিশ্বভারতী। বাইশে শ্রাবণ ভোর বৈতালীক, আশ্রমে অধ্যাপক, কর্মী, আশ্রমিক, পড়ুয়ারা সকলেই রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে গুরুদেবের আশ্রম প্রাঙ্গণ পরিক্রমা করে। এরপর সকাল সাতটা কবির তিরোধান দিবসে বিশেষ মন্দির। বৈদিক মন্ত্রপাঠ, রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে বিশেষ ব্রহ্ম উপাসনা মন্দিরে। উপাসনায় উপস্থিত বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ, ছাত্র-ছাত্রী, অধ্যাপক, কর্মী, আশ্রমিক সকলে।(Rabindranath Tagore)

FB POST: https://www.facebook.com/truthofbengal/

সকাল আটটা, রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে প্রথম আসার পর যে বাড়িতে ব্যবহার করতেন সেই শান্তিনিকেতন গৃহ থেকে “আগুনের পরশমণি, ছোঁয়াও প্রাণে, এজীবন পূর্ণ কর.. রবীন্দ্র সংগীত গাইতে গাইতে সমবেত আশ্রমের মানুষজন পৌঁছে যান রবীন্দ্রনাথের অন্যতম বাসভবন উদয়ন গৃহে। উদয়ন বাড়িতে রবীন্দ্রনাথের ব্যবহৃত চেয়ারে এক এক করে সকলেই পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রাণের কবি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানো। বিকালে কবিগুরুর দেখানো পথ বৃক্ষরোপন অনুষ্ঠান। এই অনুষ্ঠান হবে শান্তিনিকেতনের আম্রকুঞ্জতে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিশেষ অতিথি রূপে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। স্বাভাবিকভাবেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস উপলক্ষে এক সপ্তাহব্যাপী নানান অনুষ্ঠান পালন করছে শান্তিনিকেতন।(Rabindranath Tagore)

Related Articles