কলকাতা
Biplob Roy Chowdhury: নবান্নে মন্ত্রিসভার বৈঠকে হঠাৎ অসুস্থ মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী
চিকিৎসকরা জানান, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
Truth of Bengal: নবান্নে সোমবার ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। মন্ত্রিসভার বৈঠক চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। সূত্রের খবর, বৈঠকের মাঝেই তাঁর শরীর খারাপ লাগতে শুরু করে। তৎক্ষণাৎ নবান্নে নিযুক্ত চিকিৎসকরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। (Biplob Roy Chowdhury)
[আরও পড়ুনঃ Weather: বঙ্গে নতুন করে নিম্নচাপ ব্যাটিং অব্যাহত বর্ষার]
মন্ত্রীর রক্তচাপ হঠাৎ কমে গিয়েছিল বলে জানা গেছে। চিকিৎসকরা জানান, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। নবান্ন সূত্রে খবর, প্রয়োজনে তাঁকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করার জন্য প্রস্তুতি রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাঁর শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক নয় বলেই চিকিৎসকরা জানিয়েছেন। (Biplob Roy Chowdhury)






