Weather: বঙ্গে নতুন করে নিম্নচাপ ব্যাটিং অব্যাহত বর্ষার
বর্তমানে অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে।
Truth of Bengal: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি চলছে রাজ্য জুড়ে। তবে নিম্নচাপ কাটার ফলে টানা বৃষ্টির রেশ কেটেছে। এক নিম্নচাপ কাটতে না–কাটতে আবার ঘূর্ণাবর্তের হাত ধরে সক্রিয় হয়েছে বর্ষা। তার সঙ্গে আবারও নতুন করে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। বর্তমানে অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে। (Weather)
[আরও পড়ুনঃ Asansol Municipal Corporation: সাম্মানিক স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ করবে আসানসোল পুর নিগম, কীভাবে করবেন আবেদন?]
যার জেরে আগামী ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। আগামী ৫ দিন সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জলীয় বাষ্পের জেরে আর্দ্রতার অস্বস্তিও থাকবে বলে জানানো হয়েছে। আগামী বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির আবহাওয়া বজায় থাকবে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। (Weather)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির আবহাওয়া বজায় থাকবে বুধবার পর্যন্ত। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (Weather)






