রাজ্যের খবর

Shantipur Murder: শান্তিপুরে ব্যবসায়ী খুনের ঘটনায় পুলিশের বড়সড় সাফল্য, এবার পুলিশের জালে মূল পান্ডা

Police in Nadia’s Shantipur arrest the prime suspect, Mamun Sheikh, in the Hashim Mondal killing— linked to a land-related dispute.

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: নদীয়ার শান্তিপুর সাহেবডাঙ্গায় ব্যবসায়ী খুনে বড় সাফল্য। হাশিম মন্ডল খুনে মূল মাথাকে জলপাইগুড়ি গ্রেফতার করলো শান্তিপুর থানার পুলিশ(Shantipur Murder)। সূত্রের খবর, গত ২৮ তারিখ শান্তিপুর সাহেব ডাঙ্গার মিদ্দে পাড়া এলাকায় রাস্তার পাশ থেকে হাশিম মন্ডল নামের এক ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার করে শান্তিপুর পুলিশ। পরে সেই ঘটনার তদন্ত করে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। আর তাদেরই জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্ত মামুন শেখের সন্ধান পায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, জমি সংক্রান্ত বিষয়ে হাসিমের কাছ থেকে মোটা টাকা তোলা চেয়েছিল এই মামুন শেখ। সেই টাকা দিতে অস্বীকার করায় পরিকল্পনা করে হাশিম কে খুন করে সে।

[আরও পড়ুনঃ Chris Gayle: ধারাবাহিকভাবে খেলানো উচিত, সারফরাজের পাশে ক্রিস গেল]

ঘটনার পর এলাকা ছেড়ে পালালেও শেষ রক্ষা হয়নি। সোমবার রাতে জলপাইগুড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে শান্তিপুর পুলিশ(Shantipur Murder)। মঙ্গলবার আনুমানিক সকাল ১০ টা নাগাদ ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠিয়েছে শান্তিপুর পুলিশ। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ধৃত মামুন শেখ। শুধু তাই নয় এই খুনের ঘটনায় এখনো রহস্যের হদিস খুঁজে পাচ্ছে পুলিশ।

FB POST: https://www.facebook.com/truthofbengal

পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করলেও খুনের ঘটনার পেছনে আরও চক্র জড়িয়ে আছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এই মুহূর্তে পুলিশ বড়সড় সাফল্য পেলেও জারি হয়েছে তদন্ত(Shantipur Murder)। এখন দেখার সাহেব ডাঙ্গার খুনের ঘটনায় চক্রর জাল কতটা বিস্তার করে রয়েছে, এই ঘটনায় জেলা পুলিশে তরফে চলছে এখনো দফায় দফায় তল্লাশি অভিযান।

Related Articles