খেলা

Rishabh Pant: ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে ফেরাই লক্ষ্য ঋষভ পন্থের

আবার সেই ধাক্কা কাটিয়ে মাঠে ফিরে এসেছিলেন। তারপর চলতি বছরে ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট চলার সময় ক্রিস ওসকের বলে চোট পেয়ে রিটায়ার হার্টে যেতে বাধ্য হয়েছিলেন

Truth of Bengal: তিনি ঋষভ পন্থ। তাঁর মানসিক জোরের কথা কারোর অজানা নয়। মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি আবার সেই ধাক্কা কাটিয়ে মাঠে ফিরে এসেছিলেন। তারপর চলতি বছরে ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট চলার সময় ক্রিস ওসকের বলে চোট পেয়ে রিটায়ার হার্টে যেতে বাধ্য হয়েছিলেন (Rishabh Pant)।

আরও পড়ুনঃ Shantipur Murder: শান্তিপুরে ব্যবসায়ী খুনের ঘটনায় পুলিশের বড়সড় সাফল্য, এবার পুলিশের জালে মূল পান্ডা

কিন্তু ফিরে এসে অর্ধ্বশত রান করলেও পন্থের চোট নিয়ে একটা সংসয় ছিলই। এবার সেই ধাক্কা কাটিয়ে আবার মাঠে ফেরার জন্য বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব শুরু করবেন পন্থ। সংবাদমাধ্যম সূত্রের খবর, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে মাঠে নামাই এখন ঋষভের মূল লক্ষ্য। এদিকে পন্থকে যদি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজে পাওয়া যায়, তাহলে তা ভারতীয় দলের ক্ষেত্রে বাড়তি একটা অ্যাডভান্টেজ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা (Rishabh Pant)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, ক্যারিবিয়ানদের বিপক্ষে ভারত মোট দুটি টেস্ট ম্যাচ খেলবে। যা আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে। আহমেদাবাদে। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে দিল্লিতে। কাজেই ঘরের মাঠে খেলার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না দিল্লির এই তরুণ উইকেটরক্ষক। এখন দেখার বিষয় পন্থ আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেন কি না (Rishabh Pant)।

Related Articles