রাজ্যের খবর
রেশন দুর্নীতিতে গ্রেফতার আরও ৩, মঙ্গলে পেশ আদালতে
3 more arrested in ration corruption case, to be produced in court on Tuesday

Truth Of Bengal: রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার তিন চালকলের মালিক। সম্প্রতি এই তিন চালকলের মালিকদের নিয়ে তল্লাশি চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এরপর তদন্তে সহযোগিতা না করাই গ্রেফতার করা হয় তাদের।ইতিমধ্যে তাদের ইডি দফতরে আনা হয়েছে। গতকাল গভীর রাত পর্যন্ত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইডির তরফে খবর, মঙ্গলে তাদেরকে হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হবে।






