রাজ্যের খবর

ভোট দিতে গিয়ে আক্রান্ত বিজেপি সমর্থক ভোটাররা, উত্তেজনা স্বরূপনগরে

Pro-BJP voters attacked while casting their votes, tension in Swarupnagar

The Truth of Bengal: বনগাঁ লোকসভা কেন্দ্রের স্বরূপনগর বিধানসভার বালতি নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নবাবকাঠি ১২৭ নম্বর বুথে বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ। এদিন সকালে বেশ কিছু বিজেপি সমর্থকরা ভোট দিতে যান। সেই সময় তাঁদের মাদ্রধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে। তবে তাঁদের দিকে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

ঘটনায় এক মহিলা সহ তিনজন গুরুতর আহত হন। তাঁদের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে সাড়াপুল গ্রামীণ হাসপাতালে। এই ঘটনার জেরে সকালের দিকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

Related Articles