মসনদের লড়াই

সকাল ৯টা পর্যন্ত মোট অভিযোগ ৪৭১টি, দ্রুত পদক্ষেপ কমিশনের

Total complaints 471 till 9 am, quick action by commission

The Truth of Bengal: পঞ্চম দফার শুরু থেকেই দিকে দিকে অশান্তি। সকাল ৯টা পর্যন্ত কমিশনে মোট অভিযোগ জমা পড়েছে ৪৭১টি। সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযোগ জমা পড়েছে ৭২টি অভিযোগ। যার মধ্যে তৃণমূল কংগ্রেস ৩০টি, সিপিএম ২৫টি ও বিজেপি ২২টি অভিযোগ করেছে। এছাড়া এনজিআর‌এস ও সি-ভিজিল অ্যাপের মাধ্যমে অভিযোগ জমা পড়েছে যথাক্রমে ৩০০টি ও ৯৯টি।

সবগুলি অভিযোগ খতিয়ে দেখে কমিশনের তরফে দ্রুত পদক্ষেপ করা হয়। বেশ কয়েকটি বুথে ইভিএম খারাপ হওয়ার ঘটনা সামনে আসে। সেখানে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করা যায়নি। অন্যদিকে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অশান্তি হয়। এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে সরব হয়। সব মিলিয়ে পঞ্চম দফার শুরু থেকেই অভিযোগের বন্যা বইতে থাকে কমিশনে।

Related Articles