রাজ্যের খবর

হাতে বিজেপির পতাকা নিয়ে মমতার প্রশংসা! বৃদ্ধার ভিডিও শেয়ার করলো তৃণমূল

Praise Mamata with BJP flag in hand! Trinamool shared the video of the old woman

Truth Of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ এক বৃদ্ধা। কিন্তু এই বিষয়টি অস্বাভাবিক কিছু নয়। যা নিয়ে সমালোচিত হচ্ছে তা হলো ওই বৃদ্ধার হাতে রয়েছে ভারতীয় জনতা পার্টির পতাকা, মাথায় গেরুয়া টুপি। বৃদ্ধার বহির্বেশ দেখে বিজেপি সমর্থক মনে হলেও প্রসংশায় ভরিয়ে দিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সেই ভিডিও এখন ভাইরাল নেটপাড়ায়।

এদিন এই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল কংগ্রেসের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য দাবি করেন ওই বৃদ্ধা বিজেপির মিছিলে গিয়েছিলেন। এবং বিজেপির মিছিল থেকেই মমতার প্রশংসা করেছেন।

দেবাংশু ভিডিওর ক্যাপশনে লেখেন, ”দেখুন কান্ড! বিজেপির মিছিলে আসা মহিলা বলছেন “মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য কত কিছু করেছেন, মমতাকে মিথ্যা করে ফাঁসানো হচ্ছে”। তাঁর আরও সংযোজন,” এটাই বাংলার খেটে খাওয়া মেহনতী মানুষের মনের কথা।
আপনারা টাকা দিয়ে হয়তো মিছিলে মিটিংয়ে মানুষের দেহ নিয়ে আসতে পারেন, কিন্তু মনটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে বাধা পড়ে গেছে! সেক্ষেত্রে কি করবেন?”

Related Articles