Police Medals: স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর কাছ থেকে ছয় পুলিশ কর্মকর্তাকে ‘বিশেষ পুলিশ মেডেল’ সম্মান
Six West Bengal police officers to receive Chief Minister’s medals—four for outstanding service and two for commendable service on August 15
Truth Of Bengal: পুলিশ সার্ভিসে অসামান্য ভূমিকা এবং প্রশংসনীয় উদ্যোগের জন্য স্বাধীনতা দিবসের সরকারি মঞ্চে মুখ্যমন্ত্রীর হাত থেকে বিশেষ পুলিশ মেডেল পেতে চলেছেন ছয় পুলিশকর্তা। আগামী ১৫ আগস্ট রেড রোডে স্বাধীনতা দিবসের সরকারি মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই দুটি ক্যাটেগরিতে বিশেষ পুলিশ মেডেল পাবেন ছয় পুলিশ কর্তা(police medals)। পুলিশের ভূমিকায় অসামান্য পারফরমেন্সের জন্য যে চারজন পুলিশকর্তা এ বিশেষ মেডেল পেতে চলেছেন তাঁরা হলেন মালদা রেঞ্জের বর্তমান আইজি দীপনারায়ন গোস্বামী, রাজ্যের আইজি ট্রাফিক গৌরব শর্মা, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদ এবং এসটিএফ-এর ডিআইজি দেবস্মিতা দাস।
Police Medals: স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর কাছ থেকে ছয় পুলিশ কর্মকর্তাকে ‘বিশেষ পুলিশ মেডেল’ সম্মান pic.twitter.com/kHUiDkVhts
— TOB DIGITAL (@DigitalTob) August 6, 2025
[আরও পড়ুনঃ ED: গ্লোবাল সাইবার প্রতারণা মামলা: ১১টি স্থানে ইডি-র তল্লাশি অভিযান]
এছাড়াও পুলিশ সার্ভিসে প্রশংসনীয় অবদানের জন্য যে দুই পুলিশ কর্তাকে এই বিশেষ পুরস্কারে মনোনীত করা হয়েছে তাঁরা হলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা এবং বাঁকুড়া জেলা পুলিশের সাব-ইন্সপেক্টর ঈশ্বর সোরেন(police medals)। উল্লেখযোগ্য, বুধবার ও বৃহস্পতিবার ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
FB POST: https://www.facebook.com/truthofbengal
ঝাড় গ্রামের পুলিশ সুপারকে পুলিশ সার্ভিস এ প্রশংসনীয় অবদানের জন্য স্বাধীনতা দিবসের মঞ্চে বিশেষ পুলিশ মেডেল এ পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী নিজেই(police medals)। পুরস্কার প্রাপক ৬ পুলিশ কর্তাকে আগামী ১৫ আগস্ট কলকাতার রেড রোডের স্বাধীনতার মঞ্চে এবং বিশেষ প্যারেডে উপস্থিত থাকার জন্য রাজ্য পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।






