নিষেধাজ্ঞা সত্বেও ১ হাজার কিলো মাংস বিতরণ শিবসেনা নেতার, ভাইরাল ভিডিয়োই সোরগোল
তাঁর মতে, স্বাধীনতা দিবস শুধু পতাকা উত্তোলনের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের জীবনযাপনের স্বাধীনতাও এর সঙ্গে জড়িত।
Truth Of Bengal: স্বাধীনতা দিবসের দিন জন্মাষ্টমি উপলক্ষে পুনে ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ডে ১ হাজার পরিবারকে ১ হাজার কিলো মুরগির মাংস বিতরণ করলেন শিবসেনা (ইউবিটি) নেতা ডঃ অমোল দেবালেকর (Shiv Sena Leader)। এমনই অভিযোগ তুলে একটি ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে সমাজ মাধ্যমে। অভিযোগ, ‘মাংস’ নিয়ে আগে থেকেই নোটিশ জারি করেছিল পুলিশ। এর আগে পুনে সহ একাধিক পুরসভা এই দিনে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা ঘোষণা করে।
Uddhav Sena distributed 1000 KGs chicken on Krishna Janmashtami.
Maharashtra govt had banned sell of Meat on occassion of Janmashtami.
See who all getting chicken from Uddhav Sena. They will do anything for appeasement! pic.twitter.com/4gvm0dYcAq
— Facts (@BefittingFacts) August 15, 2025
এদিকে এই ঘটনায় ডঃ দেবালেকর (Shiv Sena Leader) বলেন, এই উদ্যোগের মাধ্যমে তিনি অপ্রয়োজনীয় নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চেয়েছেন। তাঁর মতে, স্বাধীনতা দিবস শুধু পতাকা উত্তোলনের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের জীবনযাপনের স্বাধীনতাও এর সঙ্গে জড়িত।
তিনি আরও উল্লেখ করেন, ১৯৮৮ সালে একবারই স্বাধীনতা দিবসে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যখন দিনটি একটি ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর সঙ্গে মিলে গিয়েছিল। তবে তাঁর দাবি, এই ধরনের সিদ্ধান্ত যেন নিয়মিত হয়ে না যায়।
[আরও পড়ুন: Singur Tragedy: প্রেমিকের সাথে হোটেলের রাত কাটিয়েছিল সিঙ্গুরের মৃত প্রশিক্ষণরত নার্স!]
এই বছর একই দিনে স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমী না পড়লেও আগে এক বছর যেহেতু একই দিনে দুটি উৎসব পড়েছিল পড়ায় দেবালেকরের (Shiv Sena Leader) উদ্যোগকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ একে ব্যক্তিস্বাধীনতার পক্ষে অবস্থান হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন, উৎসবের তাৎপর্য উপেক্ষা করে নেওয়া এটি একটি অপ্রাসঙ্গিক পদক্ষেপ।






