Nadia: নদিয়ার তেহট্টে গণপিটুনির ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ১৫
অন্যদিকে, এই ঘটনায় এক প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে বালকটিকে অপহরণের অভিযোগ ওঠে।
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: নদিয়ার (Nadia) তেহট্ট জেলায় বালকের মৃত্যুতে গণপিটুনির ঘটনায় গ্রেফতারের সংখ্যা ১৫। এর আগে, সৌমজিৎ বিশ্বাস ও সুজিত মন্ডল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে আরও ১৩ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় পরলোকগমন পরপর দুই বাঘিনীর, চাঞ্চল্য আলিপুর চিড়িয়াখানায়
প্রসঙ্গত, গত ২৫ শে সেপ্টেম্বর নদিয়ার (Nadia) তেহট্টের নিশ্চিন্তপুরে এক তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃতদেহ ডোবা থেকে উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। অন্যদিকে, এই ঘটনায় এক প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে বালকটিকে অপহরণের অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম স্বর্ণাভ বিশ্বাস।
পরিবারের অভিযোগ, ৮ বছর বয়সী ওই ছাত্রকে পাচার করার চেষ্টা করা হলে তা বিফল হওয়ায় ওই ছাত্রকে নৃশংসভাবে খুন করে ডোবার জলে ফেলে রাখা হয়। এরপরই, ক্ষিপ্ত জনতা অভিযুক্তর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এরপরে ক্ষুদ্ধ জনতার রোষে শুরু হয় গণপিটুনি। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার মেডিকেল কলেজে ভর্তি করানো হয়।(Nadia)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
মৃত ছাত্রের বাবা সত্যেন্দ্রনাথ বিশ্বাস অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ ওই পরিবারের চারজনকে গ্রেফতার করে। পরবর্তীতে গণপিটুনির ঘটনায় পুলিশ মামলা রুজু করে। তারপরে শুরু হয় ধরপাকড়। শুনশান হয়ে যায় এলাকা। বর্তমান পরিস্থিতিতে তেহট্টের নিশ্চিন্তপুর গ্রাম সম্পূর্ণ থমথমে। প্রতিদিনই এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ, সন্দেহভাজন কাউকেই দেখলে আটক করা হচ্ছে। তদন্তের স্বার্থে, কৃষ্ণনগর জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।






