Djokovic Greece: নোভাক জোকোভিচ এখন গ্রিসের বাসিন্দা! দুই সন্তানকে ভর্তি করালেন এথেন্সের স্কুলে
গ্রিসের গোল্ডেন ভিসার জন্য আবেদন করার পরিকল্পনাও করছেন তিনি, যা নির্দিষ্ট বিনিয়োগের মাধ্যমে পাওয়া যায়
Truth of Bengal: সার্বিয়ার ছাত্রদের প্রতিবাদ আন্দোলনের পাশে দাঁড়ানোর কারণে সরকারের রোষে পড়েছেন বিশ্বখ্যাত টেনিস তারকা নোভাক জোকোভিচ। আর তারজেরে সম্প্রতি তিনি সার্বিয়া ছেড়ে গ্রিসে পাড়ি দিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে জানান হয়েছে, জোকোভিচ বর্তমানে গ্রিসের রাজধানী এথেন্সে বাস করছেন এবং তাঁর দুই সন্তান স্টেফান ও তারাকে সেখানে একটি স্কুলে ভর্তি করিয়েছেন।জানা গিয়েছে, জোকোভিচ এথেন্সের দক্ষিণ অংশে একটি বাড়ি কিনেছেন। তাঁর ছেলে স্টেফান এবং মেয়ে তারাকে শহরের সেন্ট লরেন্স কলেজে ভর্তি করানো হয়েছে। সম্প্রতি তাঁকে ছেলের সঙ্গে এথেন্সের কাভুরি টেনিস ক্লাবে খেলতে দেখা গেছে। গ্রিসের গোল্ডেন ভিসার জন্য আবেদন করার পরিকল্পনাও করছেন তিনি, যা নির্দিষ্ট বিনিয়োগের মাধ্যমে পাওয়া যায় (Djokovic Greece)।
আরও পড়ুনঃ Nadia: নদিয়ার তেহট্টে গণপিটুনির ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ১৫
ইতিমধ্যেই গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে একাধিকবার তাঁর বৈঠক হয়েছে। পাশাপাশি ফ্রান্সের মোনাকোতেও তাঁর সম্পত্তি রয়েছে।পটভূমিতে রয়েছে সার্বিয়ার রাজনৈতিক অস্থিরতা। গত ডিসেম্বর মাসে নোভি সাদের রেলস্টেশনে ক্যানোপি ভেঙে ১৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে দুর্নীতির প্রতিবাদে ছাত্র আন্দোলন শুরু হয় এবং সরকার পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনের শুরু থেকেই জোকোভিচ এই ছাত্রদের সমর্থন জানিয়েছেন। ফলে দেশের প্রশাসনের চোখে তিনি বিরুদ্ধ শক্তির মুখ হয়ে ওঠেন। সমাজমাধ্যমে আন্দোলনের শুরুতে জোকোভিচ লিখেছিলেন, যুব সমাজের ওপর আমার ভরসা রয়েছে। তাদের ক্ষমতার ওপর আস্থা আছে। উন্নত ভবিষ্যতের জন্য তাদের কথা শুনতে হবে। দেশের সবচেয়ে বড় শক্তি হল যুব সমাজ, তাদের সম্মান করা উচিত।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
বিভিন্ন ক্ষেত্রে সার্বিয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। গত জানুয়ারিতে তিনি অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি প্রয়াত এক ছাত্রের উদ্দেশে উৎসর্গ করেন। আন্দোলনের সময় দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছিল।এই সমর্থনের ফলে প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুকিচের অনুগত কিছু সংবাদমাধ্যম জোকোভিচের বিরুদ্ধে ধারাবাহিক প্রচার শুরু করেছে। বিশ্বের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়ের তীব্র সমালোচনা করা হচ্ছে। তবে সব চাপ ও সমালোচনার মধ্যেও জোকোভিচ তাঁর অবস্থান স্পষ্ট করেছেন এবং ছাত্রদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তে অনড় রয়েছেন। তাঁর গ্রিসে বসবাসের সিদ্ধান্তকে এই রাজনৈতিক অবস্থানেরই বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন অনেকে।






