কলকাতা

২৪ ঘন্টায় পরলোকগমন পরপর দুই বাঘিনীর, চাঞ্চল্য আলিপুর চিড়িয়াখানায়

সেন্ট্রাল জু অথরিটির তরফ থেকে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

Truth Of Bengal: ‘সিটি অফ জয়’এর অন্যতম প্রিয়, বলা ভালো জনপ্রিয়, স্থান আলিপুর চিড়িয়াখানা। কোনও না কোনভাবে বাঙালির একটা আবেগ জড়িয়ে রয়েছে এর সঙ্গে। সত্যি বলতে, বয়স বাড়লেও এখনও অনেকে সেখানে যাওয়া পছন্দ করেন। কিন্তু এখানেই ঘটল এক আশ্চর্যকর ঘটনা। কী সেই ঘটনা? ২৪ ঘণ্টায় না ফেরার দেশে চলে গেল পরপর দুই বাঘিনী।(Alipur Zoo)

আরও পড়ুনঃ মৃন্ময়ী থেকে চিন্ময়ী, কারিগরের হাতে প্রাণ পাচ্ছেন দেবী

ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। সেন্ট্রাল জু অথরিটির তরফ থেকে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। দুই বাঘিনীর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং কী কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হবে ভিসেরা পরীক্ষার দ্বারা বলে খবর। যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষের বক্তব্য, দুজনেরই বয়স অনেক হয়ে গিয়েছিল এবং সেই কারণেই এমনটা হয়েছে। তবে তা সত্ত্বেও একটা সন্দেহ রয়েই গেছে। (Alipur Zoo)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

জানা গিয়েছে, দুই মৃত বাঘিনী ১৭ বছর বয়সী পায়েল এবং ২১ বছর বয়সী রূপা। পায়েলকে ৯ বছর আগে আনা হয়েছিল নন্দনকানন থেকে। বহুদিন ধরে অসুস্থতায় ভুগছিল বলে হাঁটাচলা ও খাওয়া-দাওয়ার ক্ষমতা হারিয়েছিল। অবেশেষে মঙ্গলবার সে পরলোকগমন করে। অন্যদিকে, রূপার মৃত্যু হয় বুধবার। তার মা কৃষ্ণা ছিল এক ডোরাকাটা বাঘিনী, যে আলিপুরেই জন্মেছিল। বাবা ছিল এক সাদা বাঘ। নাম অনির্বাণ। একটা সময়ে রূপার একটা পা প্যারালাইজ হয়ে গিয়েছিল। কর্তৃপক্ষের মতে দুজনেই বয়সকালে মারা গিয়েছে।(Alipur Zoo)