শিয়ালদা ডিভিশনের নয়া চমক, আসছে ১২ কামরার ট্রেন, জানুন সম্ভাব্য সময়
New surprise of Sealda division, 12-room train is coming, know the probable timing

The Truth Of Bengal : ট্রেন যাত্রীদের জন্য এবার আরও বড় খবর। এবার শিয়ালদহের সমস্ত শাখাতেই থাকবে ১২ টি বগি। এই নিয়ম আগামি কয়েক মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। পূর্ব রেল সুত্রে খবর, শিয়ালদহের সমস্ত শাখায় ১২ বগির লোকাল ট্রেন চালানোর জন্য যে পরিকাঠামো তৈরি করার দরকার ছিল, তা প্রায় শেষের মাথায় তাই আগামি লোকসভা নির্বাচনের আগেই তার সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এবং এক মাসের মধ্যেই শুরু হয়ে যাবে এই নতুন পরিষেবা ।
শিয়ালদহ দক্ষিণ, শিয়ালদহ মেন অর্থাৎ শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর এবং শিয়ালদহ উত্তর অর্থাৎ শিয়ালদহ-বনগাঁ বিভাগের মধ্যে শিয়ালদহ দক্ষিণের সমস্ত ইএমইউ ট্রেনকে ১২ বগির করে দেওয়া হলেও বাকি দুই বিভাগে ট্রেন গুলিতে ১২ বগি ছিলনা।
নিত্যযাত্রীদের জন্য এবার বড় সুখবর আনল পূর্ব রেল। যেহেতু শিয়ালদহের দুই শাখায় ন’বগির ট্রেন থাকায় যাত্রীদের অত্যন্ত অসুবিধা হয় তাই তাদের কথা মাথায় রেখে রেলের কামরার সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা করল রেল কর্ত্রীপক্ষ। এমতাবস্থায় যদি ট্রেনের কামরা বাড়ে তাহলে স্টেশন দৈর্ঘ্যও বর্ধন করা প্রয়োজন তাই প্রথমেই পূর্ব রেল কর্তৃপক্ষ প্ল্যাটফর্ম গুলির দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শুরু করেন। এছাড়াও চলতে থাকে সংশ্লিষ্ট ওভারহেড তারের কাজ, সিগন্যাল এবং ইয়ার্ড লে আউটের পরিবর্তনের জন্য নন ইন্টারলকিং সংক্রান্ত নানা কাজও।





