NITI Aayog: পশ্চিমবঙ্গকে ‘বিহার’! নীতি আয়োগের ভুল মানচিত্রে তীব্র ক্ষোভ মুখ্যমন্ত্রীর
কারণ, সম্প্রতি সংস্থাটির তরফে প্রকাশিত এক গুরুত্বপূর্ণ সরকারি প্রতিবেদনে ভারতের মানচিত্রে ভয়ঙ্কর ভুল ধরা পড়েছে
জয় চক্রবর্তী: অবশেষে নীতি আয়োগের বিরুদ্ধে তীব্র উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, সম্প্রতি সংস্থাটির তরফে প্রকাশিত এক গুরুত্বপূর্ণ সরকারি প্রতিবেদনে ভারতের মানচিত্রে ভয়ঙ্কর ভুল ধরা পড়েছে—পশ্চিমবঙ্গের জায়গায় চিহ্নিত করা হয়েছে বিহারকে। এই ধরনের গাফিলতিকে একেবারেই বরদাস্ত করতে নারাজ রাজ্য সরকার (NITI Aayog)।
নীতি আয়োগের ভুল মানচিত্রে তীব্র ক্ষোভ মুখ্যমন্ত্রীর pic.twitter.com/DDhidmUyjn
— TOB DIGITAL (@DigitalTob) July 9, 2025
আরও পড়ুন: Industry Conclave: শিল্পায়নে নতুন দিশা, রাজ্যে আসছে বিশেষ শিল্প কনক্লেভ
সরাসরি নীতি আয়োগকে চিঠি লিখে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি এই গাফিলতির তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রশ্ন তুলেছেন, দেশের অন্যতম প্রধান পরিকল্পনা সংস্থার তরফে প্রকাশিত সরকারি নথিতে এমন মারাত্মক ভুল কীভাবে ঘটতে পারে? এর ফলে শুধু রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না, একই সঙ্গে প্রশ্ন উঠছে নীতি আয়োগের বিশ্বাসযোগ্যতা ও দায়িত্বজ্ঞান নিয়েও (NITI Aayog)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে স্পষ্ট বার্তা—ভবিষ্যতে যেন এই ধরনের ভুল আর না হয়, তার জন্য আরও কঠোরভাবে তথ্য যাচাইয়ের ব্যবস্থা নিতে হবে। মুখ্যমন্ত্রীর মতে, একটি রাজ্যকে অন্য একটি রাজ্য হিসাবে দেখানো কেবল তথ্যগত ভুল নয়, বরং তা সংবেদনশীল প্রশাসনিক ও রাজনৈতিক বিষয়।






