স্বামী চৈতন্যানন্দ কেলেঙ্কারি কাণ্ডে নতুন মোড়
পুলিশের তরফ থেকে ধৃত স্বঘোষিত ‘বাবা’কে নিয়ে যাওয়া হয় শ্রীসারদা ইনস্টিটিউটে।
Truth Of Bengal: স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর যৌন কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার হওয়া মামলার তদন্ত করতে গিয়ে তদন্তকারীদের হাতে লাগলো চাঞ্চল্যকর জিনিসপত্র। পুলিশের তরফ থেকে ধৃত স্বঘোষিত ‘বাবা’কে নিয়ে যাওয়া হয় শ্রীসারদা ইনস্টিটিউটে। তদন্তকারীদের হাতে লেগেছে অজস্র ফেক ভিজিটিং কার্ড এবং বৈদ্যুতিন যন্ত্র, যাতে দেখা যাচ্ছে যে তিনি নিজেকে উল্লেখ করতেন রাষ্ট্রসংঘ ও ব্রিকসের এক সিনিয়র অফিসিয়াল বলে।(Chaitanyanand arrest)
জানা গিয়েছে, যেই ঘরে চৈতন্যানন্দ সরস্বতী ডেকে পাঠাতেন ছাত্রীদের, সেখানেই জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এখানেই শেষ নয়, এর সঙ্গে এটাও জানতে চাওয়া হয় যে কেমন নিয়ন্ত্রণ ছিল তাঁর সেখানকার ক্যামেরাগুলির উপর। যদিও ফরেনসিক পরীক্ষার জন্য তাঁর তিনটি ফোন ও একটি আইপ্যাড পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।(Chaitanyanand arrest)
উল্লেখ্য, রবিবার ভোর সাড়ে ৩টে নাগাদ স্বামী চৈতন্যানন্দ সরস্বতী, ওরফে স্বামী পার্থসারথিকে, গ্রেফতার করা হয় এক হোটেল থেকে। তাঁর ভলভো গাড়িটি বাজেয়াপ্ত করা হয় এবং পুলিশ জানায় যে গাড়িতে নকল নম্বর প্লেট লাগানো ছিল। ধৃত দিল্লির স্বঘোষিত ধর্মগুরু যেই মেসেজগুলি পাঠাতেন ছাত্রীদের, তা পায় পুলিশ। তা দেখে রীতিমতো চমকে যান তদন্তকারী আধিকারিকরা। হোয়াটসঅ্যাপে কুমন্তব্যের পাশাপাশি তরুণীদের আপত্তিকর প্রশ্ন এবং মহিলাদের শৌচালয় গোপন ক্যামেরা লাগানোর মতো একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এর আগে আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি পুলিশের জালে ধরা পড়লেন এবং ৫ দিনের পুলিশ কাস্টোডিতে পাঠিয়েছে এক দিল্লি কোর্ট।(Chaitanyanand arrest)


