রাজ্যের খবর

ভাঙড়ে ফাঁকা সভায় নওশাদ

Naushad in an empty meeting in Bhangare

The Truth Of Bengal : বাবলু প্রামানিক, দক্ষিণ চব্বিশ পরগনা :  নির্বাচনী নির্ঘন্ট প্রকাশিত হওয়ার পর প্রথম সভা আইএসএফের। আর সেই সভায় অধিকাংশ চেয়ারই রইলো ফাঁকা পরে। মঙ্গলবার দুপুরে ভাঙড়ের কাশিপুর এলাকায় সভা করেন আইএসএফ। যেখানে উপস্থিত ছিলেন ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী, যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নুর আলম খাঁন, জেলা নেতা মালেক মল্লিক সহ অনান্যরা। কিন্তু সেই সভায় তেমন জন সমর্থন পেলো না আইএসএফ। যা নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক সওকাত মোল্লা বলেন, আইএসএফের মিটিং এ কেনো লোকজন আসবে। তিন বছরে আইএসএফ কি কাজ কপ্রেছে?শুধু বাংলায় কিভাবে বিজেপি আসবে শুধু সেই চেষ্টা করেছে ওরা।

যদিও নওশাদ সিদ্দিকী বলেন, এটা কোন নির্বাচনী সভা ছিলো না। এটা সাংগঠনিক সভা। নেতৃত্বদের নিয়ে হয়েছে। সাধারণ মানুষকে নিয়ে যখন হবে তখন দেখবে।।

এত বড় প্যাণ্ডেল?এত চেয়ার! শুধুই কি সাংগঠনিক? নাকি ভাঙড়ের জনসমর্থন হারাচ্ছে আইএসএফ? সেই প্রশ্ন উঠছে এদিনের এই সভা পর।।

Related Articles