Drain Protest: মুর্শিদাবাদের পীততলায় বন্ধ নিকাশি ব্যবস্থা, মোরগ্রাম-ফরাক্কা সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের
Furious residents of Pitatala (Murshidabad) block Morgram‑Farakka road over severe drainage failure and water logging.
Truth Of Bengal: মুর্শিদাবাদ, কল্যান বিশ্বাসঃ মুর্শিদাবাদ জেলার খরগ্রাম থানার নগর পীততলা এলাকায় দীর্ঘদিনের জল নিকাশি সমস্যায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। অভিযোগ, বর্ষা নামলেই রাস্তা থেকে ঘরে হাঁটু সমান জল জমে যায়। স্কুল পড়ুয়া থেকে শুরু করে গাড়ি চালক সবাই দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন(Drain Protest)। কয়েক বছর ধরে অভিযোগ জানিয়েও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী সমাধান হয়নি বলে দাবি বাসিন্দাদের। অবশেষে আজ সকাল থেকে মোরগ্রাম-ফরাক্কা বাদশাহী সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন গ্রামবাসীরা। রাস্তার নিকাশি সমস্যার সমাধান না হলে অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কান্দির এসডিপিও শাসরেক আম্বরদার, সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) মিলনী দাস, এবং খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিত হালদার। জেলা প্রশাসনের অধিকারিকরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন এবং দ্রুত নিকাশি ব্যবস্থা সংস্কারের প্রতিশ্রুতি দেন। অবশেষে সমাধানের আশ্বাস মেলায় গ্রামবাসীরা অবরোধ তুলে নেই বলে জানাযায়।
স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেন, এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। এর ফলে নিত্য দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি জলে কাঁদায় একাকার হয়ে পরে(Drain Protest)। ফলে যানচালক থেকে শুরু করে নিত্য পথযাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তার বৃষ্টির দিনে দুর্ঘটনার কবলে পড়েছেন একাধিক জনগণ। দীর্ঘদিন ধরে বেহাল জমা জলে রাস্তার মধ্যে যাতায়াত করতে হয় সাধারণ মানুষদের এবং নিকাশি ব্যবস্থা না থাকায় এই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের।
FB POST: https://www.facebook.com/truthofbengal
সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) মিলনী দাস জানিয়েছেন, রাস্তার টেন্ডার দেরিতে হওয়ায় এই অবস্থা। নিকাশি ব্যবস্থা ও রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু হবে, আশ্বাস দেন তিনি। দ্রুত পদক্ষেপে খুশি এলাকার সাধারণ মানুষ(Drain Protest)। খরগ্রাম থানার ওসি সুরজিত হালদার এবং খরগ্রাম বিডিও মিলনী দাস স্থানীয়দের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।






