হাসপাতাল সাফাই অভিযানে নামলেন স্বয়ং নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ
Nadanghat Police Station IC Bishwabandhu Chattaraj himself joined the hospital cleaning drive
Truth of Bengal: শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল সাফাই অভিযানে নামল আইসি নিজে নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ নিজে। বিরল এই ঘটনার সাক্ষী থাকল পূর্বস্থলী শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল। স্বাস্থ্য আধিকারিকেরা জানিয়েছেন, পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতার অভাব নেই হাসপাতালের তরফে। কিন্তু প্রশাসনে হাসপাতাল সাফাই অভিযানে নামল পুলিশ। হাত লাগালেন আইসি নিজে। বিরল এই ঘটনার সাক্ষী থাকল এই হাসপাতাল।
স্বাস্থ্য আধিকারিকেরা জানিয়েছেন, পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতার অভাব নেই হাসপাতালের তরফে। কিন্তু প্রশাসনের কর্তাব্যক্তিরা যদি নিয়ে এই কাজে এভাবে হাত লাগান, তা হলে মানুষের কাছে অনেক বড় ও গুরুত্বপূর্ণ বার্তা যায়। আজ রবিবার হাসপাতাল সাফাই অভিযানে নামলেন আইসিকে। তাঁদের এই অভিনব উদ্যোগ আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে বলে আশাবাদী পুলিশ প্রশাসন থেকে স্বাস্থ্য আধিকারিকরা। যাতে কোনও রকম ভাবেই মানুষ তার সামাজিক দায়বদ্ধতা ভুলে না যায়, তা নিশ্চিত করতেই হাসপাতাল চত্বরের নোংরা আবর্জনা ও গাছপালা নিজে হাতে পরিষ্কার করলেন তাঁরা।
হাতে গ্লাভস ও ঝাঁটা নিয়ে সকাল থেকে কাজে লেগে পড়তে দেখা যায় তাঁদের। গোটা চত্বর পরিষ্কার করা, আগাছা সাফ করা, ব্লিচিং পাউডার ছড়ানো, কিছুই বাদ যায়নি। প্রায় এক ঘণ্টা ধরে, ঘেমেনেয়ে কাজ শেষ করেন তাঁরা। এই ধরনের উদ্যোগকে এক দিকে যেমন স্বাস্থ্য আধিকারিক থেকে চিকিৎসক এবং রোগী ও রোগীর পরিবারগুলি বাহবা দিয়েছেন। অন্য দিকে তেমনই পুলিশ ও চিকিৎসকের মধ্যে একটা নিবিড় সম্পর্কের মেলবন্ধন তৈরি করতে এই ধরনের উদ্যোগ দৃষ্টান্তমূলক বলে জানিয়েছেন অনেকে। এলাকার অনেক মানুষ এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
তাঁরা বলছেন, এক দিকে যেমন পুলিশের কাজ মানুষকে নিরাপত্তা দেওয়া, দুষ্কৃতী দমন করা– অন্য দিকে চিকিৎসকেরা যাতে মানব সমাজের কল্যাণে রোগীদের সেবা করতে পারেন নির্বিঘ্নে, সেটা দেখাও কাজ পুলিশের। সেই রকম একটা যৌথ মেল বন্ধন গড়ে উঠবে বলে আশাবাদী জেলা প্রশাসন। তবে প্রথমে বুঝতে পারেনি এলাকার মানুষজন যে উনি একজন থানার আইসি পরে কিছুক্ষণ বুঝতে পারে থানার ওআইসি নিজেই এই হাসপাতাল চত্বরে সাফাই করছেন এই দেখে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজকে।






