রুখামটিতে ফলছে আম্রপালি আম! অসাধ্য সাধন পুরুলিয়ায় এক কৃষকের
রুখম ফলছে আম্রপালি আম! Amrapali mangoes are growing in Rukham! A farmer in Purulia achieves the impossible সাধন পুরুলিয়া এক কৃষক
Truth Of Bengal: পুরুলিয়ায় রুখামটিতে আম্রপালি আম ফলিয়ে নজির দেখিয়েছেন প্রত্যন্ত গ্রামের কৃষক। তার বাগানে ৪৬ টি আম গাছ রয়েছে। প্রত্যেকটি আম্রপলি প্রজাতির আম| তার বাগানের আম এখন পাড়ি দিচ্ছে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে।
ঝালদা ১ নং ব্লকের মাড়ু মসিনা গ্রাম পঞ্চায়েতের মেটালা গ্রামের কৃষক হেমন্ত মাহাতোর আম বাগানে। এই অসাধ্য সাধন। কিন্তু এই আম চাষে সরকারি সুযোগ সুবিধা পেলেও কিছু সমস্যা রয়েছে বলে দাবি কৃষকের |
যদিও সেই দাবি পূরণের আশ্বাস দিলেন ঝালদা এক নাম্বার ব্লক ক্ষেত্র পরামর্শদাতা ( উদ্যান পালন দপ্তর ) সুদীপ কুমার চট্টরাজ । কিন্তু কী ভাবে শুরু এই আম বাগান রুখাসুকা মাটিতে, তা জানালেন কৃষক হেমন্ত মাহাতো | হেমন্ত মাহাতো এক সময় পরিযায়ী শ্রমিকের কাজ করতেন | পরবর্তীকালে তিনি তার বাবার বানানো আম বাগানে আকজ করতে শুরু করেন। এই কাজে এখন সহযোগিতা করেন হেমন্তের উচ্চ শিক্ষিত স্ত্রী বালিকা মাহাতো |
যদিও কৃষক হেমন্তর দাবি সরকারি সুযোগ সুবিধা পেলেও আরেকটু সাহায্য করলে এই মাটিতে আপেল লেবু ইত্যাদি চাষ করে দেখিয়ে দেব | যদিও সেই দাবি পূরণের আশ্বাস দেন ঝালদা এক নাম্বার ব্লক ক্ষেত্র পরামর্শদাতা ( উদ্যান পালন দপ্তর ) সুদীপ কুমার চট্টরাজ |






