খেলা

ফের করোনায় আক্রান্ত হলেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার

Brazilian footballer Neymar tests positive for coronavirus again

Truth of Bengal: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের। সেই যে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে চোট পেয়েছিলেন, তারপর থেকেই শুরু হয়েছে তাঁর খারাপ সময়। একের পর এক চোটের পাশাপাশি এবার তাঁর শরীরে থাবা বসাল করোনা। শনিবার ব্রাজিলিয়ান তারকার কোভিডে আক্রান্ত হওয়ার খবর সংবাদমাধ্যমের কাছে জানানো হয়েছে তাঁর বর্তমান ক্লাব স্যান্টোসের পক্ষ থেকে।

এই বিষয়ে স্যান্টোসের পক্ষ থেকে বলা হয়েছে, গত বৃহস্পতিবার থেকেই নেইমার ভাইরাল ফিভারে আক্রান্ত হয়েছিলেন। এরপর সঙ্গে সঙ্গে তাঁকে ক্লাবের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তাঁরা তাঁকে শারিরীক পরীক্ষার নির্দেশ দেন। এবং তারপরই জানা যায় নেইমার করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে ব্রাজিলিয়ান তারকা চিকিৎসকদের পরামর্শ মতোই বাড়িতে বিশ্রামে রয়েছেন বলেও জানানো হয়েছে তাঁর ক্লাব স্যান্টোসের পক্ষ থেকে।

প্রসঙ্গত, নেইমার এবারই প্রথম করোনায় আক্রান্ত হলেন তা নয়। এর আগেও তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। সেটা ছিল ২০২১ সাল। তখন তিনি পিএসজি-তে ছিলেন। তখন তাঁকে চার মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল।

 

Related Articles