রাজ্যের খবর

Mosque Theft: মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি, সিসিটিভির ভিডিয়ো ফুটেজে যা দেখা গেল…

পুলিশ সূত্রে খবর, ধৃত তারেকের বাড়ি নদিয়ার থানারপাড়া থানার অন্তর্গত কৃষ্ণনগরের মিয়াপাড়া দোগাছি গ্রামে। তার বাবার নাম সুরাবুদ্দিন খান

Truth of Bengal: মুর্শিদাবাদের লালগোলা মাদ্রাসা সংলগ্ন মসজিদে দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম তারেক আজিজ খান (২১)। পুলিশ সূত্রে খবর, ধৃত তারেকের বাড়ি নদিয়ার থানারপাড়া থানার অন্তর্গত কৃষ্ণনগরের মিয়াপাড়া দোগাছি গ্রামে। তার বাবার নাম সুরাবুদ্দিন খান (Mosque Theft)।

আরও পড়ুনঃ শিক্ষিকা ও প্রশাসনকে সঙ্গে নিয়ে বিয়ে রুখল নাবালিকা

ঘটনার সূত্রপাত গত ৫ই সেপ্টেম্বর, লালগোলা মাদ্রাসা মসজিদের দানবাক্স থেকে টাকা চুরি হয়। পরদিন, অর্থাৎ ৬ই সেপ্টেম্বর, মসজিদ কমিটির সদস্যরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চুরির প্রমাণ পেয়ে লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই লালগোলা থানার অফিসার ইনচার্জ অতনু দাস ও এসআই রাজেন্দ্র বিশ্বাসের নেতৃত্বে তদন্ত শুরু হয়। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার অভিযান চালিয়ে মধ্যমগ্রাম থানা এলাকা থেকে তারেককে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে লালগোলা থানায় আনা হয় (Mosque Theft)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

পুলিশ জানায়, তারেকের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার তাকে লালবাজার মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ তার বিরুদ্ধে সাত দিনের হেফাজতের আবেদন জানিয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা জানতে তদন্ত চালাচ্ছে লালগোলা থানার পুলিশ। পাশাপাশি, ধৃত তারেকের বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক রেকর্ড রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে (Mosque Theft)।

Related Articles