উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং? পূর্ণাঙ্গ তদন্তের দাবি মনীশ তিওয়ারির
উল্লেখ্য, সদ্য শেষ হওয়া উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণনের ৪৩৮টি ভোট পাওয়ার কথা ছিল।
Truth Of Bengal: গত মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য ও নিশ্চিত ভোটের চেয়ে বেশি ভোট পেয়ে জিতেছেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণান। তা ঘিরে বিস্ফোরক অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মতে বিরোধী সাংসদদের টাকা দিয়ে ভোট কিনেছে বিজেপি। এবার এর সম্পূর্ণ তদন্তের দাবি জানালেন কংগ্রেস সংসদ মনীশ তিওয়ারি। (Manish Tewari ) তাঁর বক্তব্য, ইন্ডিয়া জোটের মধ্যে কারা ‘ক্রস ভোট’এ যুক্ত, তার তদন্ত হওয়া উচিত।
আরও পড়ুনঃ Mosque Theft: মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি, সিসিটিভির ভিডিয়ো ফুটেজে যা দেখা গেল…
হাত শিবিরের সাংসদ বলেন, “ইন্ডিয়া জোটের প্রত্যেক সদস্যের তদন্ত করা উচিত যদি ক্রস ভোট হয়ে থাকে। এটি একটি গুরুতর সমস্যা।” এরপর তদন্ত প্রসঙ্গে মনীশ তিওয়ারির আরও দাবি, “এটার তদন্ত করা দরকার। একেবারে পদ্ধতিগতভাবে এবং বিস্তারিতভাবে এর তদন্ত করতে হবে।” তাঁর কথা থেকে স্পষ্ট যে গোটা বিষয়টি বেশ অস্বস্তিতে ফেলেছে বিরোধীদের।(Manish Tewari )
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, সদ্য শেষ হওয়া উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণনের ৪৩৮টি ভোট পাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে তিনি পান ৪৫২। অন্যদিকে, বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডির পাওয়ার কথা ৩২১। কিন্তু তাঁর ভোট সংখ্যা গিয়ে দাঁড়ায় ৩০০। এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “টাকার বস্তা নিয়ে বিজেপি নেমেছিল ভোট কিনতে। আমি যেটা বুঝলাম ৪-৫ জনের সঙ্গে কথা বলে যে একেক জনকে কিনতে খরচ করা হয়েছে প্রায় ১৫-২০ কোটি টাকা। বিক্রি হতে পারে পণ্য। জনপ্রতিনিধি হতে পারে বিক্রি। কিন্তু যেই আবেগ রয়েছে মানুষের, তা কখনো বিক্রি হয় না।”(Manish Tewari )


