রাজ্যের খবর

শিলিগুড়ি মহাকুমার ঘোষপুকুরে লক্ষাধিক টাকা উদ্ধার, পুলিশের জালে ৩

Millions of rupees recovered in Siliguri Mahakumar Ghoshpukur, 3 in police net

The Truth Of Bengal : ফের একবার সাফল্য পেল পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের ঘোষপুকুর এলাকায় যাত্রীবাহী সরকারি বাসে অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর বাসে তল্লাশি চালাতেই উদ্ধার হয় গাঁজা। এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।

ধৃতদের নাম আস্তিক পান্ডে (২০) উজ্জ্বল শীল (৩২) কমল বর্মন (২৯)। অস্তিক মালদা জেলার ইংরেজবাজার, উজ্জল কোচবিহার জেলার দিনহাটা এবং কমল ফালাকাটার বাসিন্দা। ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজন তিনটি ট্রলি ব্যাগ করে মোট ৫০ কেজি গাঁজা দিনহাটা থেকে কলকাতায় পাচারে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এবং উদ্ধার হওয়া গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। বৃহস্পতিবার ধৃত তিনজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নেমেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।

Related Articles