Mamata Banerjee: “সাহস হয় কোথা থেকে”, অসম সরকারকে কড়া আক্রমণ মমতার
বাংলায় কথা বললে কিভাবে বাঙালিদের উপর অত্যাচার চালানো হচ্ছে, সেই কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
Truth Of Bengal: বোলপুরের প্রশাসনিক সভা থেকে অসম সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বক্তব্য, কোচবিহার, আলিপুরদুয়ারের রাজবংশীদের অসম সরকারের তরফ থেকে ডেকে পাঠানো হচ্ছে এবং অবৈধ ঘোষণা করা হচ্ছে। এখানেই শেষ নয়, তৃণমূল সুপ্রিমোর নির্দেশ, দলকে তাঁদের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি, বাংলায় কথা বললে কিভাবে বাঙালিদের উপর অত্যাচার চালানো হচ্ছে, সেই কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন: Dhumketu: “আমি তো জানি ওর মনে…..”, ‘ধুমকেতু’ নিয়ে কি বললেন রুক্মিণী?]
ঘোষণা অনুযায়ী বীরভূমের বোলপুর থেকে ভাষা আন্দোলনের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলের নেতাদের সঙ্গে নিয়ে তিনি পদযাত্রা করেন। দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বলা ভালো, উপচে পড়ছিল ভিড়। তবে এছাড়া বোলপুর থেকে প্রশাসনিক সভা করেন তৃণমূল সুপ্রিমো এবং একাধিক বার্তা ও ঘোষণা করেন।
FB POST: https://www.facebook.com/share/v/1B3Y5UKUFz/
তার মধ্যে একটি কোচবিহার, আলিপুরদুয়ারের রাজবংশীদের, হিমান্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন, অসম বিজেপি সরকারের ডেকে পাঠানো। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “আপনারা দেখেছেন কিভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য অত্যাচার চালানো হচ্ছে। ডিটেনশন ক্যাম্প চালানো হচ্ছে। কোচবিহার, আলিপুরদুয়ারের রাজবংশীদের ডেকে পাঠাচ্ছে অসম সরকার। অবৈধ ঘোষণা করা হচ্ছে ফরেন ট্রাইব্যুনালে। সাহস হয় কোথা থেকে? আমাদের পাশে দাঁড়াতে হবে এই মানুষগুলোর।”






